বিজেপির রাজ্য কমিটির বৈঠক স্থলে মমতার নিরাপত্তা বাহিনীর ডিআইজি, গোয়েন্দাগিরি করার জন্যই কি?

Newsbazar24:বৃহস্পতিবার দুপুরে সল্টলেক সেক্টর ফাইভের এক হোটেলে বিজেপির রাজ্য কমিটির বৈঠক চলছিল সর্ব ভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার উপস্থিতিতে।
ঠিক সেই সময়েই আচমকা হোটেলে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাহিনীর ডিআইজি সুমিত কুমার আইপিএস । নাড্ডার বৈঠকস্থলে হঠাৎ তার আগমন নিয়ে প্রশ্ন উঠেছে? সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘একজনকে খুঁজতে এসেছিলাম! এইটুকু বলেই তিনি তড়িঘড়ি সেখান থেকে চলে যান। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যের আগমন কৌতূহল বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহলে।।
একদিকে যখন বৃহস্পতিবার সকাল থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং তাঁর সল্টলেকের দফতরে তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি হানার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা স্বয়ং পৌঁছে যান দু’জায়গাতেই। প্রথমে প্রতীকের বাড়িতে। পরে সেক্টর ফাইভের দফতরে। মমতা জানান, তিনি সেখানেই অপেক্ষা করবেন। যখন আইপ্যাক দফতরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, ঠিক সেই সময়েই নড্ডার হোটেলে আচমকা হাজির হন তাঁর নিরাপত্তা বাহিনীর সদস্য আইপিএস।

সল্টলেকে আইপ্যাক-এর দফতর থেকে সামান্য দূরে চলছিল নড্ডার বৈঠক। বৃহস্পতিবার সকালেই সাংগঠনিক কর্মসূচিতে ঝটিকা সফরে কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুপুরে সল্টলেক সেক্টর ফাইভের ওই হোটেলে নড্ডাদের বৈঠক চলছিল। বৈঠকে নড্ডার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ ছাড়া বিভিন্ন জেলা সভাপতি এবং সাংগঠনিক বিভাগের আহ্বায়কেরাও ছিলেন। ঠিক সেই সময়েই হোটেল চত্বরে হাজির হন ডিআইজি (নিরাপত্তা)। এবং তিনি
হোটেলের যে সম্মেলনকক্ষে নড্ডাদের বৈঠক চলছিল, সেই দিকে এগিয়ে যেতে থাকেন। তাঁকে দেখেই সংবাদমাধ্যম ছুটে যায়। ঠিক সেই সময়েই পিছন ঘুরে উল্টো দিকে হাঁটতে শুরু করেন তিনি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে হোটেল চত্বর থেকে বেরিয়ে যান তিনি।

ডিআইজি (নিরাপত্তা) সুমিতের হোটেল যাওয়ার খবর পেয়ে কৌতূহলী হয়ে ওঠেন বিজেপির নেতা-কর্মীরাও। বিজেপির যে নেতারা তখন বৈঠককক্ষের বাইরে ছিলেন, তাঁরাও খোঁজখবর নিতে শুরু করেন। বিজেপির যে প্রথম সারির নেতা-মন্ত্রীরা বৈঠককক্ষের ভিতরে রয়েছেন, তাঁদের আপ্তসহায়কেরাও চলে আসেন বাইরে। তাঁরাও খোঁজখবর নিতে থাকেন। নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। আইপিএস কর্তার এই আচমকা আগমন এবং প্রস্থান, বিজেপির দলীয় বৈঠকের নজরদারি করার জন্যই কি এই প্রশ্ন কিন্তু উঠছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img