news bazar24:
আমাদের ব্যস্ততম জীবনের মধ্যে ননস্টিক রান্না সামগ্রী এক বিশেষ জায়গা নিয়েছে, কিন্তু আমাদেরই ভুলে সেগুলি নষ্ট হয়ে যায়। সঠিক পরিচর্যা করতে পারি না তাই আজ জানবো ননস্টিক পাত্র পরিষ্কার করার কিছু নিয়ম :
ননস্টিক পাত্রে পোড়া দাগ লাগলে তা সজোরে না ঘষে খানিকক্ষণ সাবান মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে আলতো করে বুলিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে।
ননস্টিক পাত্র পরিষ্কার করবার জন্য সব সময়ই নরম কাপড় কিংবা স্পঞ্জ জাতীয় জিনিস ব্যবহার করা উচিত তবেই ননস্টিক পাত্র দীর্ঘদিন ভালো থাকে।
প্রায়শই ননস্টিক পাত্রে আঁচড় লেগে যায় তার জন্য ননস্টিক পাত্রগুলিকে অন্যান্য ধাতব পাত্রের থেকে দূরে রাখা প্রয়োজন ও ননস্টিক পাত্রে জল দিয়ে ধুয়ে মাইক্রো ফাইবার জাতীয় কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে।
ননস্টিক কড়াইয়ে কাঠের কিংবা সিলিকন জাতীয় হাতা ব্যবহার করা অবশ্যিক।
ননস্টিক পাত্র কখনোই গরম থাকা অবস্থায় ধুতে নেই। ঠান্ডা হবার পরেই এটা পরিষ্কার করতে হয় কিন্তু আমরা গরম পাত্র জলের তলায় দিয়ে ফেলি তার ফলে ননস্টিক পাত্রের পরত উঠে যায় সহজে।
পাঁচটি পন্থা অবলম্বন করলে দীর্ঘদিন ধরে ননস্টিক পাত্র ব্যবহার করতে পারা যাবে কিন্তু তাড়াহুড়োর বসে আমরা এগুলি মেনে চলি না।


