news bazar24: দুলাল সরকার (বাবলা) খুনের মামলায় দুই জনের ছবি প্রকাশ করলো ইংরেজ বাজার থানার পুলিশ। এই অভিযুক্ত দের সম্পর্কে পুলিশকে কোন খোঁজ খবর দিতে পারলে 4 লক্ষ টাকা পুরুস্কার দেওয়া হবে বলে মালদা জেলা পুলিশ জানিয়েছে।


উল্লেখ্য, মমতা ব্যানার্জীর অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার তাঁর বাড়ির সামনেই 2 জানুয়ারী খুন হয়েছেন। এই নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশের গাফিলতি র অভিযোগ তুলেছিলেন। এরপর থেকেই দুলাল সরকার খুন মামলার কিনারা করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।





