news bazar24:
চকোলেট প্রেমীদের জন্য অত্যন্ত সুখবর। চকলেট আট থেকে আশি সকলেরই পছন্দ হয়। তবে মূলত বাড়ির খুদেরা বিভিন্ন সময় নানান বাহানা করে থাকেন খাবার নিয়ে, তাই নিত্য নতুন রেসিপি করে খাওয়ানোর জন্য নিজেকে অস্থির করে তুলতে হয়। তাই চটজলদি আজই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই চকলেট পুডিং। রইল তারই রেসিপি:
উপকরণ : চকলেট সেভিং ২০০ গ্রাম, ফেস ক্রিম ২০০ গ্রাম, জিলেটিন দেড় টেবিল চামচ কনডেন্স মিল্ক দু কাপ আর অবশ্যই চকলেট বিস্কুট যেকোনো রকমের দু প্যাকেট।
প্রথমে কিছুটা জেলেটিন এক কাপ জলে গুলে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর একে একে মিক্সিতে দিয়ে দিতে হবে ফেস ক্রিম, কনডেন্স মিল্ক কয়েকটি বিস্কুট ফেটিয়ে রাখা জিলেটিন। এরপর একটি বড় কাচের পাত্র নিতে হবে যার মধ্যে বিস্কুটের গুঁড়ো গুলো দিয়ে একটি স্তর বানাতে হবে। তারপর ফাঁকা অংশগুলিতে বিস্কুটের গুঁড়ো ফেস ক্রিমের আস্তরণ দিয়ে দিতে হবে।
এইভাবে পরপর তিনটি স্তর তৈরি করে শেষে চকলেট সেভিং বিস্কুটের স্তরের উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে সাত থেকে আট ঘন্টা এটি ফ্রিজে রেখে দেওয়ার পর বের করে এনে চৌকো চৌকো করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন চকলেট পুডিং

