Newsbazar24:প্রথা অনুযায়ী ১লা ফেব্রুয়ারি ২০২৬ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নবম বার ধারাবাহিক ২০২৬-২৭ বর্ষের ইউনিয়ন বাজেট পেশ করেছেন। এই বাজেট ঘোষণার পর স্বাভাবিকভাবেই কোন জিনিসের দাম কমল, কোন জিনিসের দাম বাড়ল-মূলত সেই দিকেই বিশেষ নজর থাকে আমজনতার।
কোন কোন জিনিসের দাম কমছে
বাজেট অনুযায়ী যা সস্তা হচ্ছে, তার মধ্যে প্রথমেই আমাদের সামনে যেটা আসে সেটা হল ক্যানসার চিকিৎসার জন্য ১৭ ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ । সেইসঙ্গে আরও ৭টি বিরল এবং গুরুতর রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও বিশেষ খাদ্যসামগ্রীর উপরে আমদানি শুল্ক ছাড় দেওয়ায় দাম কমবে। এছাড়াও রয়েছে, স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশ, ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি, চামড়ার ব্যাগ-জুতো, সামুদ্রিক খাদ্য সামগ্রী, খেলার সামগ্রী, বিদেশ ভ্রমণের ব্যবস্থা, সিএনজি, শক্তি রূপান্তর সরঞ্জাম, সোলার গ্লাস তৈরির উপাদান, অত্যাবশ্যক খনিজ সংগ্রহের মূলধন পণ্য, বেসামরিক বিমান তৈরির যন্ত্রাংশ এবং মাইক্রোওয়েভ ওভেনের উপর মৌলিক কাস্টমস ডিউটি (BCD) সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।এ ছাড়াও রয়েছে বিড়ি ও শাড়ি।
দেশ জুড়ে ক্যান্সারের ১৭টি ওষুধের উপর আমদানি শুল্ক কমায় কিছুটা স্বস্তি পেয়েছে আমজনেতা একথা নির্দ্বিধায় বলা যায়
অন্যদিকে কোন কোন জিনিসের দাম বাড়ছে
এক্ষেত্রে দাম বৃদ্ধির তালিকায় রয়েছে মদ, সিগারেট-তামাকজাত পণ্য ও নির্দিষ্ট কিছু খনিজ। এছাড়াও রয়েছে আয়করের ভুল তথ্যের জন্য করের ১০০% সমপরিমাণ জরিমানা, স্থাবর সম্পত্তির তথ্য প্রকাশ না করলে জরিমানা।এ ছাড়াও স্টক অপশন এবং ফিউচার ট্রেডিংয়ের সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন এবারের বাজেটে আত্মনির্ভরতায় জোর দেওয়া হয়েছে যে কারণে কিছু বিদেশি পণ্যের আমদানি কর বাড়ানো হয়েছে। আবার কিছু কিছু পণ্যের যন্ত্রাংশ, বা সামগ্রীর উপর আমদানি কর কমানোও হয়েছে। ফলে কিছু বিদেশি পণ্যের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দাম কমতে পারে কিছু কিছু ভারতীয় পণ্যের। মদ, সিগারেট, তামাকজাত পণ্যের দাম বেড়ে যাওয়ায় হতাশ নেশাড়ুরা।





