Tuesday, December 16, 2025
19 C
Kolkata

বাঙালি সুরক্ষায় মুখ্যমন্ত্রী মিছিলে হাঁটলেন অথচ বাংলাতেই আটকানো হল উত্তরপ্রদেশের তীর্থযাত্রীদের বাস

Newsbazar24 :বীরভূমে সারাদিন ধরে উত্তর প্রদেশের তীর্থযাত্রীদের বাস আটকে রেখে হেনস্তার অভিযোগ।
বাসে শিশু ও মহিলা সহ ৬০ জন যাত্রী ছিলেন। খাবার ও জল দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয় বাসটিকে। এদিকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে বিক্ষুব্ধ যাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙ্গালীদের হেনস্থা করা হচ্ছে এমনই গুরুতর অভিযোগ নিয়ে, গতকালই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বরা কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলেন হাঁটেন আর তারপরেই বাংলার মাটিতে এভাবে উত্তরপ্রদেশের বাস আটকানোর ঘটনায় তৃণমূল অভিযুক্ত হলে বিরোধীদের অভিযোগ। বীরভূমে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, ‘উত্তরপ্রদেশের বলেই এভাবে শিবভক্তদের হেনস্থা করে এক বিশেষ শ্রেণির মানুষকে খুশি করতে চাইছে বাংলার শাসক দল।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে একটি বেসরকারি বাস রিজার্ভ করে তারাপীঠ মন্দির এসেছিলন প্রায় ৬০ জন যাত্রী।এর মধ্যে অনেক মহিলা ও শিশুও ছিল। তারাপীঠে পুজো দিয়ে বাসটি দেওঘর যাচ্ছিল। বীরভূমের মল্লারপুরের কাছে রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকরা বাসটিকে আটক করেন, পারমিট দেখতে চান। বাসের চালক পারমিট দেখালে পরিবহন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জাল বলে দাবি করেন।
এরপরই ১ লক্ষ ৯৪ হাজার ৪৪৫ টাকার ফাইন করা হয়। এত টাকা দিতে না পারায়, যাত্রী সহ বাসটিকে দিনভর আটকে রেখে দেয় পরিবহন দফতরের আধিকারিকেরা। চরম ভোগান্তিতে পড়েন বাসের যাত্রীরা। তাদের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের বৈধ পারমিট ছিল তাদের কাছে। তারপরও জোর করে বাসটিকে আটকে রাখা হয় এবং প্রায় ২ লথ্যক্ষ টাকা দাবি করা হয়। তাদের সারাদিন কোনও খাবার বা জলও দেওয়া হয়নি।
খবর জানতে পেরে এলাকার বিজেপি কর্মীরা জ রে তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করলেও বাসটিকে ছাড়তে রাজি হয়নি। এরপরই ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন বাসের যাত্রীরা। পরে মল্লারপুর থানার পুলিশ তাদের সরিয়ে দেয়। গভীর রাতে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।
বিজেপির অভিযোগ, বাংলার পরিযায়ী শ্রমিকদের যেমন ভিনরাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে, তার মতোই উত্তর প্রদেশের গাড়ি দেখলেই ধরার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনও সেই মতো কাজ করছে। পারমিট সংক্রান্ত অজুহাতে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি জরিমানা ধার্য করে যাত্রীসহ বাসটিকে সারাদিন আটকে রাখা হয়। যাত্রীদের অভিযোগ, দিনভর জল-খাবার তো দূরের কথা, শৌচাগার ব্যবস্থাও ছিল না। ফলে চরম দুর্ভোগের শিকার হন মহিলা ও শিশুরাও।

Hot this week

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

Topics

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img