বাংলা দলে মালদহের নয় সফট টেনিস খেলোয়াড়

Newsbazar24:জাতীয় সাব জুনিয়র সফট টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ প্রতিযোগিতায় বাংলা পুরুষ ও মহিলা দলে এবারেও মালদা জেলার নয় জন খেলোয়াড় এদের মধ্যে ছেলেদের তিনজন এবং মেয়েদের দলে ৬ জন রয়েছে। এরা প্রত্যেকেই দুস্থ মধ্যবিত্ত পরিবারের। প্রচন্ড অধ্যাবসায় ও কোচের তত্ত্বাবধানে কঠোর অনুশীলনের মধ্য দিয়েই তারা বাংলা দলের স্থান পেয়েছে।
ইতিমধ্যে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছেন। ছেলেদের দলে মালদা থেকে সুযোগ পেয়েছে সুব্রত রায়, আকাশ রাজবংশী ও ধ্রুবজ্যোতি মন্ডল মেয়েদের দলে রয়েছে সৃষ্টি মণ্ডল, চায়না হালদার, তনুশ্রী স্বর্ণকার, জয়শ্রী দাস, বৃষ্টি পাল ও অনুষ্কা সরকার সুযোগ পেল।
প্রসঙ্গত গত ২৭ শে ডিসেম্বর থেকে উড়িষ্যার ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। অ্যামেচার সফট টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে ও উড়িষ্যা সফট টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়েছে। মহিলাদের দলে বাংলার কোচ হিসাবে রয়েছেন মালদহে সোমা পাল।
এর মধ্যে সৃষ্টি মন্ডল ও ধ্রুবজ্যোতি মন্ডল এই নিয়ে দুইবার সুযোগ পেলেন তাদের ইচ্ছা আগামীতে আরো ভালো খেলে দেশের হয়ে সুযোগ করে নেওয়া।
শুধু সাব জুনিয়র নয় চলতি বছরে সিনিয়র বাংলা দলেও মালদা সব টেনিস খেলোয়াড়েরা সুযোগ পেয়েছিলেন। এবং সৃষ্টি মন্ডল ২০২৬-এ এশিয়ান প্রতিযোগিতায় প্রাথমিক শিবিরে জায়গা করে নিয়েছেন। আগামীতে এই খেলায় মালদা জেলার ছেলেমেয়েরা আরো ভালো ফলাফল করবে বলে জেলা ও রাজ্য স্তরের কর্মকর্তারা আশা করেন। রাজ্য সফট টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশাদ কামিল বলেন মালদার কোচ অসিত পালের কোচিংয়ে সফট টেনিসে মালদার ছেলেমেয়েরা ভালো ফলাফল করছে। ইতিমধ্যে জেলার দুই ছাত্র ছাত্রী জাতীয় ক্যাম্পের জন্য নির্বাচিত হয়েছেন। বাংলা দল ভালো ফলাফল করেছে। তবে তার আক্ষেপ যে এই খেলাধুলার জন্য মাঠের খুবই অভাব। এ ব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছেন।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img