বাংলা আবাস যোজনার উপভোক্তাদের বিক্ষোভে উত্তেজনা চাচল ১ বিডিও অফিসে

Newsbazar24:: বাংলা আবাস যোজনার উপভোক্তাদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো বিডিও অফিসে। অভিযোগ বাংলা আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অধিকাংশ উপভোক্তাদের। তাই তারা বিক্ষোভে শামিল।
এই বিক্ষোভে শামিল খোদ তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যও। বিক্ষোভকারী বঞ্চিত উপভোক্তা সহ পঞ্চায়েত সদস্য একযোগে ক্ষোভ উগড়ে দিলেন ব্লক অফিসের কর্মীদের বিরুদ্ধে। সরব হলেন কাটমানির বিনিময়ে আবাস যোজনার ঘর দেওয়ার অভিযোগ তুলে। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল মালদার চাঁচল-১নং বিডিও অফিসে। এদিন চাঁচল-১নং ব্লক এলাকার বেশকিছু বঞ্চিত উপভোক্তা বিডিও অফিসে এসে হাতে, প্ল্যাকার্ড নিয়ে অবস্থান-বিক্ষোভ করেন। বিক্ষোভকারী উপভোক্তাদের দাবী, তারা বাংলার আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য। তাদের ঘরবাড়ি কাঁচা। কোনরকমে জোড়াতাপ্পি দিয়ে বাড়িতে বসবাস করছেন। এজন্য তারা বাংলার আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। আবেদনের পর তালিকায় তাদের নাম আসে। কিন্তু চূড়ান্ত তালিকায় তাদের নাম নেই। তাদের কাছে ব্লক অফিসের কর্মীরা ২০ হাজার টাকা করে কাটমানি দাবী করেছিলেন। সেই টাকা দিতে না পারার কারণেই চূড়ান্ত তালিকায় তাদের নাম আসেনি। এর ‘প্রতিবাদেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবী তারা আবাস যোজনার ঘর চান। তবে শুধু বঞ্চিত উপভোক্তারাই নন। তাদের সঙ্গে সুরে সুরে মিলিয়ে একই অভিযোগ করেন তৃণমূলের গ্রাম সদস্য সহ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি। তবে এই বিষয়ে চাঁচল-১নং ব্লকের বিডিও পৌষালী চক্রবর্তীকে ধরা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি।

সপ্তাহের সেরা

মালদায় চড়ছে পারদ, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা; আবহাওয়া নিয়ে বড় আপডেট

উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা নিউজ বাজার২৪ ডেস্ক : চৈত্র...

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

Topics

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img