বাংলায় হতে পারে তুষারপাত, আজ বড় আপডেট দিয়ে দিল কলকাতার হাওয়া অফিস

দক্ষিণবঙ্গে শীত ফিকে, উত্তরবঙ্গে তুষারপাত ও ঘন কুয়াশার সতর্কতা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ  জানুয়ারির মাঝামাঝি থেকেই ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীত। শিলিগুড়ি থেকে বারাসাত , এমন কি দক্ষিণবঙ্গেও ক্রমশ ফিকে হচ্ছে শীতের আমেজ। সকাল ও রাতে হালকা শীত-শীত ভাব থাকলেও দিনের বেলায় ঠান্ডার প্রভাব কার্যত নেই বললেই চলে।

তবে দক্ষিণবঙ্গে যখন আবহাওয়ার এই দশা, ঠিক তখনই উত্তরের পাহাড়ে বদলে যাচ্ছে পরিস্থিতি। পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। আগামী শুক্রবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর-পূর্ব বিহারের উপর রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। এই সমস্ত সিস্টেমের প্রভাবেই বাংলার আবহাওয়ায় পরিবর্তন।

সিপিএমের একাধিক রাজ্য ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে মালদহ পুলিশের মামলা,পাল্টা মামলার হুঁশিয়ারি জেলা সিপিআইএমের

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ সকালে হালকা কুয়াশা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। উপকূলবর্তী জেলা ও উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে আজ সন্ধ্যার পর পারদ নামতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলায় শীতের প্রভাব কমলেও সকাল ও সন্ধ্যায় হালকা শীত অনুভূত হবে।

 উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ?

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় আজ ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালও দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে।
উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। রোদ উঠতেই কমতে শুরু করবে শীতের আমেজ।

mausam

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img