Newsbazar24 :জাল নোট পাচারকারীদের নির্মূল করতে মালদা জেলা পুলিশ লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে।
নতুন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরই ইতিমধ্যে বিপুল অঙ্কের জালনোট উদ্ধার হয়েছে। বিগত এক মাসে প্রায় ৪০ লক্ষাধিক এর বেশী টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকা থেকে আবারও আট লক্ষ টাকার জাল নোট সমেত এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
এ বিষয়ে শনিবার সাংবাদিক সম্মেলন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, জেলা পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকা থেকে আনারুল শেখ নামে এক ব্যক্তিকে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় ৮ লক্ষ টাকার জাল নোট। সবগুলোই ৫০০ টাকার নোট। জিজ্ঞাসাবাদে জানা যায় সীমান্তবর্তী এলাকা থেকে নোটগুলো সংগ্রহ করে মোটর বাইকে করে অন্যত্র পাচার করতে যাচ্ছিল। তিনি আরো জানান ধৃত পাচারকারীকে
দফায় দফায় জেরা করা হয়েছে। সে স্বীকার করেছে
এই কাজে তার সঙ্গে বাংলাদেশের কয়েকজনের যোগ রয়েছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে পুলিশি হেফাজতের ও আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে , বাংলাদেশে অস্থিরতার সুযোগে এপারে জালে নোট পাচারের পরিমাণ ইদানিং বেড়ে গিয়েছে। এর সাথে জঙ্গিদের হাত থাকলেও থাকতে পারে বলে অনুমান পুলিশের।
বাখরাবাদ থেকে ধৃত আনারুলের মোবাইল ও বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল থেকে বেশ কিছু সূত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান। তিনি আরও, “এই মাসেই ইতিমধ্যে আমরা ৪২-৪৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছি। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।





