বর্ষায় ছাতা থেকে জুতা, সবতেই চাই আকর্ষণীয় স্টাইল

দীপিকা সরকার (news bazar24) : ঝম ঝমে বৃষ্টির মধ্যে মেয়েদের ক্ষেত্রে  স্টাইল ধরে রাখা খুব সমস্যার ব্যাপার। বৃষ্টি আর প্যাচ প্যাঁচে কাদায় সব ফ্যাশনই মাটি। কিন্তু আজকের যুগে সেখানে থেমে থাকলে তো আর হবে না।

মন তো আর  সেকথা শুনবে কেন? আর বিভিন্ন ডেটিং ,বা অনুষ্ঠান,  যেখানেই যাওয়া হোক না কেন , সেখানে তো আর যেমন তেমন পোশাক পরে যাওয়া যায় না। ইমেজ বলে তো কিছু আছে। তাই ভরা বর্ষার সময় চাই বিশেষ স্টাইল স্টেটমেন্ট।

পোশাক বাছুন ভেবেচিন্তে

বর্ষার কয়েকটি মাষ শর্টস, স্কার্ট বা হাঁটু পর্যন্ত লম্বা পোশাক পরুন। এতে জামাকাপড়ে কাদা লাগার সম্ভাবনা কম থাকবে । জিনস, ট্রাউজার, পালাজো বা ম্যাক্সি ড্রেস এড়িয়ে যান। ইচ্ছা হলে পরতে পারেন হাঁটু পর্যন্ত ওয়ান পিস বা জাম্পসুট।

 পোশাকের রং এর সাথে  কাপড়ের কথা মাথায় রাখুন

বর্ষার সময় ডেনিম বা  সিল্কের পোশাক পরার চেষ্টা করুন। এতে পোশাক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বর্ষাকালে কখনোই গাঢ় রঙের পোশাক পরা উচিত নয়। এতে চোখে লাগে বেশি। এই সময় চেষ্টা করুন হালকা রঙের পোশাক পরতে। সাদার সঙ্গে নীলের হালকা কোনও শেড, হলুদ, সবুজের মতো রঙের পোশাক পরতে পারেন। গাঢ় গোলাপির মতো ডার্ক শেড এড়িয়ে চলুন।

জুতো

জামাকাপড়ের মত জুতোর দিকেও নজর দিন। বর্ষাকালে স্টিলেটো নৈব নৈব চ। জেলি শু, ফ্লিপ-ফ্লপের মতো জুতো বর্ষাকালে সবচেয়ে বেশি উপযোগী। ভেলভেটের জুতোও পরবেন না। এতে পা ভিজে থাকে। ফলে পায়ের আঙুলে ফ্যাঙ্কাস লাগার ভয় থাকে।

হ্যান্ডব্যাগও গুরুত্বপূর্ণ

এই সময়ে হ্যান্ডব্যাগ সবাই এড়িয়ে চলে। একে তো বৃষ্টি। তার উপর একটা অতিরিক্ত জিনিস নিয়ে কে আর বোঝা বাড়াতে চায় ? কিন্তু টুকটাক জিনিস নিয়ে যেতে তো একটা ব্যাগ চাই। সেটা যেন হয় স্টাইলিশ। টোটে ব্যাগ এই সময় খুব উপকারী ও আপনার পোশাকের সাথে মানানসই।

ছাতাকেও করতে হবে ফ্যাশন

বৃষ্টি রুখতে ছাতা অবশ্যই দরকার। কিন্তু এই প্রয়োজনীয় ছাতা নিয়েও হতে পারে ফ্যাশন। ভরা বর্ষায় গাঢ় রঙের ছাতা ব্যবহার করতে পারেন। কিন্তু হালকা বৃষ্টিতে ব্যবহার করুন হালকা রঙের বা ট্রান্সপারেন্ট ছাতা। প্রিন্টেড ছাতাও ব্যবহার করতে পারেন। এতে লোকের নজর পড়বে আপনার দিকে। বৃষ্টির মধ্যেও আপনাকে লাগবে চার্মিং।

 

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img