বড়দিনের রাতে পার্কস্ট্রিটে চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কলকাতায় বড়দিনের আনন্দ এক নিমেষে উধাও হওয়ার উপক্রম হয়েছিল। কলকাতায় বড়দিনের উৎসব বলতে পার্কস্ট্রিট। রকমারি আলোর সেজে ওঠা পার্ক স্ট্রিট দেখতে প্রতি বছরই মানুষের ঢল নামে। কিন্তু চলতি বছরে বড়দিনের রাতের ছবিটাই বদলে গেল এক বিভীষিকায়।
এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে,
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পার্কস্ট্রিটের ফুটপাথে এক বিক্রেতা বই সাজিয়ে বসে ছিলেন। কিন্তু ভিড়ের চাপে দিগ্বিদিক জ্ঞানশূন্য মানুষ সেই বইয়ের ওপর দিয়েই পা দিয়ে মাড়িয়ে চলে যাচ্ছেন। সাধারণ মানুষের এই আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায় ওই প্রেমীদের একাংশের বক্তব্য, “বড়দিনের উৎসবে বইয়ের প্রতি সম্মান থাকবে না কেন, আবার কেউ ভিড় সামাল দেওয়ার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও আমরা এই ভিডিওর সত্যতা যাচাই করিনি।
গতকাল সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এলাকা পরিদর্শন করলেও, রাতের দিকে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তার দুধারে ব্যারিকেড থাকলেও অতিরিক্ত সমাবেশের জন্য চাপে পুলিশ কর্মীদেরও হিমশিম খেতে দেখা যায়। রেস্তোরাঁগুলোর সামনে ছিল মাইলের পর মাইল লম্বা লাইন। কোথাও কোথাও ঠেলাঠেলিতে মানুষ হুমড়ি খেয়ে পড়েন। বরাতজোরে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও, সুরক্ষার অভাব প্রকট হয়ে ধরা পড়েছে।
প্রশ্ন উঠেছে বড়দিনের পার্কস্ট্রিটে প্রতিবারই কিছু না কিছু ঘটনা সামনে আসে। প্রশাসনের পক্ষ থেকে জনসমাগম নিয়ন্ত্রণ করা উচিত। না হলে প্রতিবারই এই ঘটনা ঘটব





