বছরের প্রথম সূর্যগ্রহণ ! কতটা প্রভাব ফেলবে আপনার জীবনে

news bazar24 : এই বছর ২০২৪ এ প্রথম সূর্যগ্রহণের প্রভাব দেখা যাবে ৮ এপ্রিল সোমবার । তবে ভারতে এই গ্রহণ দেখা না-গেলেও এর প্রভাব পড়বে দেশের ওপর।তবে এই গ্রহণের সূতক কাল মান্য হবে কি না, সে সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক সংক্ষেপে।

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই হবে বছরের প্রথম সূর্য গ্রহণ। ৫০ বছর পর এই সূর্যগ্রহণ এক বিরল যোগ সৃষ্টি করবে বলে মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন । গ্রহণের সময়কাল অনেক দীর্ঘ হতে চলেছে। মোট ৪ ঘণ্টা ২৫ মিনিটের জন্য ঢাকা পড়বে সূর্য। যার ফলে সাড়ে সাত মিনিটের জন্য পৃথিবীর কিছু অংশ অন্ধকারে ঢেকে যাবে।

অনেক গ্রহ বিশারদের মতে এবারের গ্রহণের সময়কাল আমেরিকায় বসবাসকারী নাগরিকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তবে ভারতে তেমন প্রভাব না ফেললেও ভারতবাসীদের মনে বছরের এই প্রথম সূর্য গ্রহণ সংক্রান্ত নানান প্রশ্ন ঘোরাফেরা করে চলেছে ।

৮ এপ্রিলের এই সূর্য গ্রহণ সম্পর্কে জ্যোতিষ শাস্ত্র যা বিশ্লেষণ করছে- সূর্য গ্রহণের তারিখ ও সময় আগামী ৮ এপ্রিল প্রত্যক্ষ ভাবে সূর্য গ্রহণ হবে আমেরিকা, মেক্সিকো, কানাডা, আয়রল্যান্ড, ইংল্যান্ডে । এই গ্রহণ দেখা যাবে এই দেশগুলি থেকে। এদিন দুপুর সোওয়া দুটো থেকে গ্রহণ শুরু হবে। ভারতের সময় অনুযায়ী ৮ এপ্রিল রাত ৯টা ১২ মিনিটে গ্রহণ শুরু হবে।

রাতের জন্য ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। খণ্ডগ্রাসের সূচনা হবে রাত ১০টা ১০ মিনিটে এবং সমাপ্তি হবে ভোররাত ২টো ২২ মিনিটে। সূতকের সময় মান্য হবে? জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য গ্রহণ যখন শুরু হবে, তখন ভারতের আকাশে রাত থাকবে। তাই এখানে এই গ্রহণ অদৃশ্য অবস্থায় থাকবে। সূর্য গ্রহণ দেখা না-যাওয়ায় কোনও সূতক কাল মান্য হবে না।

ভারতে দেখা না-গেলেও গ্রহণের প্রভাব কতটা পড়বে ?

ভারতে এই গ্রহনের প্রভাবে সূতক কাল মান্য না হলেও কিন্তু এই গ্রহণের প্রভাব ভারতের ভবিষ্যৎ পুরোপুরি ভালো থাকবে না বলে মনে করা হচ্ছে। অনেক বর্তমান জ্যোতিসের মতে আগামী ৬ মাস ভারত ও ভিন্ন দেশে সূর্য গ্রহণের প্রভাব থাকবে। ভারত-সহ নানান দেশে জরুরি অবস্থার সম্ভাবনার সৃষ্টি হলে তার দায় থাকবে বছরের এই প্রথম সূর্য গ্রহণ।

আগামী ৫টি গ্রহণ

জ্যোতিষ গণনা অনুযায়ী ২০২৪ এপ্রিল থেকে ২০২৫ এপ্রিলের মধ্যে ভারতে মোট পাঁচটি সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ সংগঠিত হবে। এই গ্রহণের পর ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় চন্দ্র গ্রহণ হবে। ভারতে এই চন্দ্র গ্রহণ দেখা যাবে না। তাই এর কোনও সূতক কাল মেনে চলতে হবে না। শুরু হবে চৈত্র নবরাত্রি ৮ এপ্রিল সূর্য গ্রহণের পরের দিন ৯ এপ্রিল থেকে বিক্রম সম্বৎ শুরু হচ্ছে। এই দিন থেকে চৈত্র নবরাত্রির সূচনা

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img