Saturday, February 14, 2026
27 C
Kolkata

ফের জমি জটে মেট্রো সম্প্রসারণের কাজ, রাজ্য সরকার জমি দিতে নারাজ

Newsbazar24:ফের জমি জটে মেট্রো। জমি দিতে অস্বীকার রাজ্যের। মেট্রো স্টেশন নির্মাণ ঘিরে জটিলতা। স্টেশন তৈরির জন্য প্রয়োজনীয় জমিই মিলছে না বলে অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের মেট্রো। এর জেরে খিদিরপুর মেট্রো স্টেশন নির্মাণ ঘিরে জটিলতা তৈরি হয়েছে।
খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত প্রথম দফায় ও ভিক্টোরিয়া থেকে পার্কস্ট্রিট পর্যন্ত দ্বিতীয় দফায় নতুন ট্র্যাক লাইন বসানো হবে।
সেই কারণেই তামিলনাড়ু থেকে আনা হয়েছে TBM মেশিন অর্থাৎ টানেল বোরিং মেশিন। গত মে মাসে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে নবান্নে বৈঠক হয়। সেই বৈঠকে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, খিদিরপুর স্টেশনের জন্য জমি দেওয়া হবে না মেট্রোকে। তাতেই বেড়েছে জটিলতা। মেট্রো স্টেশন কোথায় হবে, তা নিয়ে দিশাহীন অবস্থা।
আপাতত মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, খিদিরপুর স্টেশনে কোনও মেট্রো স্টেশনই তৈরি করা হবে না। মাঝেরহাটের পর সরাসরি ভিক্টোরিয়া স্টেশন, এর মাঝে জরুরিকালীন বহিরাগমনের পথ তৈরি হবে।

সূত্রে জানা গেছে, মেট্রো কর্তৃপক্ষের তরফে নির্মীয়মান সংস্থাকে জানানো হয়েছে, খিদিরপুরের কাজ বাদ দিয়েই এগোতে হবে। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হয়েছে। সেখানে মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। বাকি খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ জমি জটিলতায় আটকে ছিল। খিদিরপুর মেট্রো স্টেশনের জন্য আলিপুর বডি গার্ড লাইনে জমি দেওয়ার কথা ছিল রাজ্যের। কিন্তু আচমকাই নবান্ন মেট্রোকে জানিয়েছে, জমি দেওয়া যাবে না। কারণ হিসাবে জানানো হয়েছে, খিদিরপুর জনবহুল এলাকা হওয়াতেই জমি দিতে সমস্যা। সেখানে জনবসতিপূর্ণ এলাকা এবং স্কুল চার্চ সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। সে কারণে সেখানে জমি দেওয়া সম্ভব নয়। মেট্রো প্রকল্পের জন্য আলিপুর বডিগার্ড লাইনের নীচে ৮৩৭ বর্গমিটার জমি প্রয়োজন। সেটা দেওয়ার ক্ষেত্রেও নানান টালবাহানা রাজ্যের। স্বাভাবিকভাবেই মেট্রো প্রকল্প এখন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের অসহযোগিতার প্রশ্ন সামনে এসেছে। যেখানে জমি অধিগ্রহণের কোন প্রশ্ন নেই সেখানে সরকারি জমি দিতে আপত্তি কেন?
এ বিষয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “কয়েক হাজার কোটি টাকার একটা কাজ। বাংলার পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য মানুষের প্রয়োজনে এই কাজ। মুখ্যমন্ত্রী বলে দিলেন খিদিরপুরে জমি দিতে পারবেন না, তাহলে তো বাধা পড়ল এই কাজে!” তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন উজাড় করে রাজ্যকে নতুন ট্রেন, লাইন সবই দিয়েছেন। জনবহুল জায়গা দিয়ে লাইন গেলে কিছু সমস্যা হয়। কোথাও জমি নিয়ে শরিকি সমস্যা হয়, সেগুলো কাটিয়েই তো এগোতে হবে।

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img