Thursday, February 12, 2026
21 C
Kolkata

ফের কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলট সহ মৃত সাত, মহারাষ্ট্রের এক পরিবারের তিনজন

Newsbazar24:উত্তরাখণ্ডে ফের দুর্ঘটনার কবলে যাত্রী পরিবহণের হেলিকপ্টার। রবিবার কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী ফেরার সময় ঘটেছে এই দুর্ঘটনা। গৌরিকুণ্ডের কাছে জঙ্গলে ভেঙে পড়েছে কপ্টারটি। দুর্ঘটনার কবলে পড়া কপ্টারটি আরিয়ান অ্যাভিয়েশনের বলে জানা গিয়েছে।
রবিবার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সাত আরোহী নিয়ে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার সময় এক বনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আরিয়ান এভিয়েশনের এই হেলিকপ্টারটিতে পাইলট ও ছয় তীর্থযাত্রী ছিলেন। তীর্থযাত্রীদের মধ্যে একজন শিশু ছিল।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, উড্ডয়নের ১০ মিনিট পরে হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি বিধ্বস্ত হয়। উত্তরাখণ্ডের সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে,
, ঘন কুয়াশা ও অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে পাইলট দৃশ্যমানতা হারিয়ে ফেলেন। দুর্ঘটনাটি ঘটে গৌরীমাই খার্ক নামক একটি এলাকা, যা গৌরীকুণ্ড থেকে প্রায় ৫ কিলোমিটার উপরের একটি দুর্গম ট্রেকিং পথের মধ্যে অবস্থিত। নিহতদের মধ্যে ছিলেন পাইলট রাজবীর সিং চৌহান, মহারাষ্ট্রের শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল ও তার দুই বছরের সন্তান কাশি, গুজরাটের রাজকুমার সুরেশ জয়সওয়াল, উত্তরাখণ্ডের বিক্রম সিং রাওয়াত এবং উত্তরপ্রদেশের বিনোদ দেবী (৬৬) ও তুষ্টি সিং (১৯)।

গবাদিপশুর জন্য পশুখাদ্য সংগ্রহ করতে বনে যাওয়া স্থানীয়রা প্রথম নিখোঁজ হওয়া হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর তাদের কাছেই প্রথম পাওয়া যায়। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) টিমগুলো ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
উত্তরাখণ্ডের এডিজি আইনশৃঙ্খলা ভি মুরুগেশন এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। ভেঙে পড়া কপ্টার এবং নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের ওই আধিকারিক।
চলতি বছরের ২ মে হিমালয় পর্বত অঞ্চলের কেদারনাথ মন্দিরের প্রবেশপথ খুলে দেওয়ার পর থেকে ছয় সপ্তাহে এই নিয়ে পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল। সর্বশেষ ঘটনাটি ঘটেছে চলতি মাসের ৭ তারিখে। ওই দিন কেদারনাথের পথে রওনা হওয়া একটি হেলিকপ্টার প্রযুক্তিগত সমস্যার কারণে উত্তরাখণ্ডের এক মহাসড়কে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে মহাসড়কের ভবনগুলোর কাছে চলে গিয়েছিল। এ সময় হেলিকপ্টারটির লেজের দিকের পাখাটি খুলে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর পড়ে। হেলিকপ্টারটিতে থাকা পাঁচ তীর্থযাত্রী নিরাপদে বের হতে পারলেও পাইলট আহত হন।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img