newsbazar24 ঃ ফুকেট-দিল্লি ফ্লাইটে বোমাতঙ্ক। আজ শুক্রবার থাইল্যান্ডে জরুরি অবতরণ করে বিমানটি। ১৫৬ জন যাত্রী নিয়ে উড়তে শুরু করে ছিলো বিমানটি । যাত্রীদের নামিয়ে আনা হয় এবং এয়ার ইন্ডিয়ার বিমানটি তল্লাশি করা হয়। ঘটনাটি ঘটে AI 379 ফ্লাইটে। এক বিবৃতিতে বলা হয়েছে যে বিমানটিতে বোমার হুমকি পাওয়া গেছে। বিমানটিতে ১৫৬ জন যাত্রী ছিলেন। আজ সকাল ৯:৩০ মিনিটে বিমানটি ফুকেট বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ান শুরু করে। কিন্তু বোমার হুমকির খবর পাওয়ার সাথে সাথেই বিমানটিকে ফুকেট বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
যদিও তল্লাশি সত্ত্বেও তেমন কিছু পাওয়া যায়নি। তবে, ঘটনাটি যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত, গতকাল আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মেঘানীনগরে বিধ্বস্ত হয়। পাইলট, সহ-পাইলট সহ ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় ছিলেন। এছাড়াও ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। জানা গেছে, বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জন আরোহীর সকলেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া। তবে, বিশ্বাস কুমার রমেশ নামে একজন জীবিত ফিরে এসেছেন। আর এর মধ্যেই, বোমা আতঙ্কে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।





