Newsbazar24: গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সোমবার দীর্ঘ দিনের প্রেমিক তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে বিয়ে সারলেন তিনি। লাল টুকটুকে বেনারসিতে সেজেছিলেন সুদীপ্তা। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরে ফিটনে চেপে বিয়ে করতে এসেছিলেন সৌম্য। সায়েন্স সিটির পিছনে বিয়ের আসর বসেছিল। সুদীপ্তার বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্য সহ টলিউডের জনপ্রিয় অভিনেতারা। এছাড়াও ছিলেন মদন মিত্র ও তৃণমূল বিধায়ক তাপস রায়। আগামী ৪ মে সুদীপ্তা এবং সৌম্যর রিসেপশন হতে চলেছে নিকো পার্কে। প্রায় আড়াই হাজার অতিথি সেখানে নিমন্ত্রিত রয়েছেন বলে জানা গিয়েছে।




