Newsbazar24::চিকিৎসায় গাফিলতির কারণে এক গর্ভবতী মহিলার মৃত্যুর অভিযোগে তুলকালাম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে।
ঘটনাটি ঘটেছে মালদার চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর শোনা মাত্রই মৃতার পরিবার-পরিজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন
মৃতার উত্তেজিত পরিবারবর্গ কর্তব্যরত চিকিৎসককে তাদের হাতে তুলে দেওয়ার দাবী জানিয়ে জোর করে হাসপাতালের লেবার রুমে ঢোকার চেষ্টা করে। সেই চেষ্টায় বাঁধা দেয় চাঁচল থানার পুলিশ। যাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। এই খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবী চিকিৎসার গাফিলতির কারণেই গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে। যদিও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ সেই দাবী অস্বীকার করেছেন।





