প্রয়াত নদীয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুউদ্দিন আহমেদ

Newsbazar24:প্রয়াত হলেন নদীয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার পরিবার সূত্রে জানা যায় শনিবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ এই তৃণমূল বিধায়ক। দ্রুত তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দলীয় বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমার সহকর্মী নদিয়ার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (লাল) আকস্মিক প্রয়াণে আমি শোকাহত। একজন প্রবীণ জনসেবক এবং রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তিনি আমাদের বিশ্বস্ত সম্পদ ছিলেন। তিনি একজন আইনজীবী এবং সমাজকর্মীও ছিলেন। তিনি আমার কাছে সত্যিই খুব মূল্যবান ছিলেন। তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের আমার সমবেদনা জানাই।’
তৃণমূল বিধায়কের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
তিনি দুবারের বিধায়ক। ২০১১ সালে প্রথম কালিগঞ্জ থেকে জিতে বিধায়ক হন তিনি। ২০১৬ সালে অবশ্য সিপিএম কংগ্রেসের জোটপ্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ফের ২০২১ সালে কালিগঞ্জ কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি।
তার মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া । আজ দলের নেতাকর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img