Tuesday, December 16, 2025
19 C
Kolkata

প্রকৃতির কোলে সময় কাটাতে চান? তবে ঘুরে আসুন বিজনবাড়ির কাছে এই পাহাড়ি গ্রাম থেকে

Newsbazar24: তীব্র গরম থেকে সাময়িক রেহাই পেতে অনেকেই এখন পাহাড়মুখী। অনেকেই চাইছেন একটু নির্জনে কয়েকটা দিন কাটিয়ে দিতে। সেক্ষেত্রে আপনি ঘুরে আসতে পারেন বিজনবাড়ির কাছেই পাহাড়ি গ্রাম ঝেঁপি থেকে।  দার্জিলিং আর সিকিমের জোড়থাংয়ের মাঝামাঝি বিজনবাড়ি ব্লকের এই ছোট্ট গ্রাম ঝেঁপি। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এখানে।

শিলিগুড়ি থেকে ঝেঁপির দূরত্ব প্রায় ১১৫ কিমি। এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে যেতে পারেন অথবা দার্জিলিংয়ে একদিন কাটিয়েও চলে যেতে পারেন ঝেঁপিতে। দার্জিলিং শহর থেকে ঝেঁপির দূরত্ব মাত্র ৩৫ কিমি। এখানে ফার্ম হাউজ রয়েছে। একাধিক হোম স্টেও গড়ে উঠছে। পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট পাহাড়ি ঝোরা। তারপাশেই থাকার ব্যবস্থা। সেই পাহাড়ি ঝোরার পাথরের উপর বসে থাকতে পারেন দিনভর। পাতা পড়ার আওয়াজও শুনতে পাবেন আপনি। এখান থেকে কাছেই রয়েছে একটি প্রাচীন মন্দির। পাহাড়ের কোলে ছোট্ট মন্দির। চারপাশে কেউ কোথাও নেই। ঝেপি থেকে মিনিট দশেকের ট্রেকিং করে চলে যেতে পারেন সেই মন্দিরে। শিব, গণেশ, হনুমানজীর বিগ্রহ এই নির্জন জায়গায় যেন অন্যরকম। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এখানে বেশ ভালো লাগবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্তও অনেকে ঝেঁপি বেড়াতে যান। আশেপাশে ঘুরে আসতে পারেন ধোত্রে, নাগেটা ভিউ পয়েন্ট, রিম্বিক, শ্রীখোলা, নামচী চার ধাম, জামুনে থেকে। তবে আর দেরি না করে এইবার ঝেঁপি যাওয়ার প্ল্যানিংটা শুরু করে ফেলুন চটপট।

Hot this week

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

Topics

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img