Newsbazar24:প্রকাশ্য দিবালোকে এক উকিলকে অপহরণ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে এদিন বৃহস্পতিবার আনুমানিক বিকেল প্রায় পৌনে চারটা নাগাদ রায়গঞ্জ আদালত থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে এক আইনজীবীকে অপহরণ করে দুষ্কৃতিকারীরা।
জানা গেছে অপহৃত উকিলের নাম জুলিয়াস নায়েক তার বাড়ি হেমতাবাদ হসপিটালের পিছনে আনুমানিক বয়স ৪০ থেকে ৪২ বছর। তিনি রায়গঞ্জ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট।
এই প্রসঙ্গে জুলিয়াস বাবুর স্ত্রী নূরজাহান বেগম জানিয়েছেন রায়গঞ্জের উদয়পুর হাঁস খামার মোড়ের রাস্তার কাছে পৌঁছাতেই একটি লাল রঙের স্করপিও গাড়ি ও একটি মোটরবাইক তার স্বামীর পথ আটকায়।
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তার স্বামীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তুলে নিয়ে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, তার স্বামীর সঙ্গে থাকা অপর এক আইনজীবীকেও লক্ষ্য করে ধাক্কা দেয়। এরপর অভিযুক্তরা নগদ টাকা, একটি মোবাইলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেয়।ঘটনার পর তার স্ত্রী উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কর্ণজোড়া ফাড়িতে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ঘটনাস্থলে উত্তর দিনাজপুর বার এসোসিয়েশনের সম্পাদক ও সভাপতি সহ শতাধিক সদস্যরা দীর্ঘক্ষন বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়ক অবরোধও করেন। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নামেন।
এই ঘটনায় গোটা শহরে জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অপরনের অভিযোগের চার ঘণ্টার মধ্যে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের বাংলা বিহার সীমানা লাগোয়া এলাকা থেকে ওই আইনজীবীকে উদ্ধার করে পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সোনওয়ানে কুলদীপ জানিয়েছেন টাকা লেনদেন নিয়ে গোলমালের জোরে এই আইনজীবীকে অপহরণ করেছিল দুষ্কৃতিকারীরা। ছোট গাড়িসহ দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





