প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামবাসীদের হুমকি তৃণমূল নেতার, ছবি ভাইরাল তারপর কি হল?

Newsbazar24 প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি এক তৃণমূল নেতার। এমনকি সাধারণ মানুষকে হুমকি দিতেও দেখা যাচ্ছে। সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি Newsbazar24।
জানা গেছে অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম মনসুর রহমান। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর এলাকথায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের রাস্তা দিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। সেই ট্রাক্টরটিকে থামিয়ে ট্রাক্টর চালককে পিস্তল উচিয়ে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। গ্রামের অন্যান্যরা এগিয়ে এলে তাদেরকেও, পিস্তল হাতে হুমকি দিতে দেখা যায়। এই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। রাতেই অভিযুক্তর বাড়িতে হানা দেয় পুলিশ এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয় মনসুর রহমানকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র। সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে এদিন সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল আদালতে পেশ করা হয়।
সমগ্র ঘটনা সামনে আসতেই তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু রাজনৈতিক তরজা। এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তৃণমূল পায়ের মাটির জমি হারিয়েছে। বিজেপির মদতে বিহার থেকে অস্ত্র আমদানি করছে। বিধানসভার আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। পাল্টা বিজেপির দাবি তৃণমূলের জন্ম কংগ্রেস থেকে। চারিদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে তৃণমূলের বক্তব্য এই রাজ্যে পুলিশ প্রশাসন সক্রিয়। তাই কোন দুষ্কৃতী ছাড় পাচ্ছে না।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img