Wednesday, February 11, 2026
21 C
Kolkata

পুষ্পা ছেত্রীর ন্যায় বিচার চেয়ে প্লাকার্ড হাতে কোর্টে হাজির আদিবাসী ও গোর্খা সংগঠন

news bazar24:  কর্মস্থলে গলা কেটে হত্যা করা তিস্তা পাড়ের পুষ্পা ছেত্রীর ন্যায় বিচার চেয়ে প্লাকার্ড হাতে কোর্টে হাজির আদিবাসী ও গোর্খা সংগঠন। বুধবার এক ভিন্ন ছবি উঠে এসেছে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালত চত্বরে।
ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বাগ্রাকোট অঞ্চল থেকে আগত আদিবাসী গোর্খা যুক্ত কমিটির অন্যতম সদস্য সদন মোক্তান জানান, তিস্তা পাড়ের টোটগাঁও এর মেয়ে পুষ্পা ছেত্রী জীবিকার টানে শিলিগুড়িতে বসবাস কালীন সময় ৭ ওই নভেম্বর ২০২৪ সালের এক রাতে উক্ত এলাকার এক যুবক ভাড়াটে খুনি দিয়ে পুষ্পা ছেত্রীর গলা কেটে নির্মমভাবে হত্যা করে।
পরবর্তীতে জলপাইগুড়ি জেলা পুলিসের কাছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে ,পুলিশ এই নির্মম হত্যার অভিযোগে এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে, যার মধ্যে কয়েকজন জামিন মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে।
আজ আমরা আদিবাসী গোর্খা যুক্ত কমিটির পক্ষ থেকে এই আদালত চত্বরে উপস্থিত হয়ে এই নির্মম হত্যার কাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের ফাঁসির সাজার দাবি যেমন করছি এরই সঙ্গে যতদিন পর্যন্ত অপরাধীদের ফাঁসির সাজা ঘোষণা না হবে আমাদের এই আন্দোলন জারি থাকবে বলেও ঘোষণা করছি।

অপরদিকে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্লাকার্ড হাতে আসা বাগ্রাকোট অঞ্চল নিবাসী রূপা রাই বলেন, আমরা পুষ্পা ছেত্রীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

ঘরের মেয়ের নির্মম পরিহাস মেনে নিতে পারছেন না খুন হয়ে যাওয়া পুষ্পা ছেত্রীর আরেক প্রবীণ প্রতিবেশী অনুরাধা শর্মা বলেন, আজ দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে আমাদের মতো একটি মেয়ে নিজের পরিবারের সদস্যদের জন্য অন্ন যোগাড় করার কাজে গিয়ে এমন ভাবে খুন হয়েছে, আমরা এই খুনের সঙ্গে জড়িতদের ফাঁসি চাই এই আওয়াজ আদালত সহ জলপাইগুড়ি জেলার মানুষের কাছে পৌঁছে দিতেই আজ এখানে হাজির হয়েছি।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img