Newsbazar24:মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত অমৃত কুন্ডু অঞ্চলে প্রকাশ্যেই চলছে অবৈধ মাটি কাটার রমরমা কারবার। দিনের আলো হোক বা রাতের অন্ধকার—সব সময়ই একাধিক জায়গায় চলছে এই বেআইনি মাটি কাটার কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই চলছে এই কর্মকাণ্ড, অথচ পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বিচারে মাটি কাটার ফলে এলাকায় তৈরি হচ্ছে গভীর গর্ত। এর ফলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কৃষিজমি, চলাচলের রাস্তা ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষের চলাফেরায় দেখা দিয়েছে চরম অসুবিধা।
জানা যায়, প্রতিদিন একাধিক ডাম্পার ভর্তি করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মাটি বিক্রি করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে। এলাকায় কার্যত মাটি মাফিয়াদের দাপট বেড়েই চলেছে।
আরও গুরুতর অভিযোগ উঠেছে, সম্প্রতি এক সাংবাদিক এই অবৈধ মাটি কাটার খবর সংগ্রহ করতে গেলে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মাটি মাফিয়াদের বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে।
এলাকাবাসীর প্রশ্ন, তাহলে কি মাটি মাফিয়াদের সঙ্গে প্রশাসনের কোনও অদৃশ্য যোগ রয়েছে? নাকি সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ রক্ষার বিষয়টি প্রশাসনের কাছে গুরুত্বহীন? দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন





