Tuesday, December 16, 2025
19 C
Kolkata

পুরুলিয়ার বলরামপুরে পথ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু !বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এই দুর্ঘটনা

news bazar24: পুরুলিয়ার বলরামপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর সামনে এলো । বলরামপুর থানার নামশোল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কাছে আজ সাতসকালে এই দুর্ঘটনা ঘটে। জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় মহাসড়কে বলরামপুর দিক থেকে আসা একটি ট্রেলার বিপরীত দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই দুটি গাড়ি উল্টে যায়। স্থানীয় লোকজন এবং বলরামপুর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় বোলেরো গাড়িতে থাকা ৯ যাত্রীকে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসক তাদের সকলকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহতদের বাড়ি ঝাড়খণ্ডের নিমদি এলাকায়।

বাংলা সাহিত্য জগতে নক্ষত্রপতন, কেয়া পাতার নৌকার স্রষ্টা না ফেরার দেশেস্থানীয় বাসিন্দারা বলছেন, আজ শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। বোলেরোর সাথে ট্রেলারের সংঘর্ষের পর বোলেরো গাড়িটি দুমড়ে দুমড়ে যায়। তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু, কাউকে বাঁচানো যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়ি গুলো এই এলাকার উপর দিয়ে খুব দ্রুত গতিতে চলা চল করে । সেই কারণেই প্রায় দুর্ঘটনাটি ঘটে। ২ দিন আগে মোটরবাইক দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছিলেন।

এ বছর হড়পা বাণে ভাসতে পারে উত্তরবঙ্গ – আশঙ্কা পরিবেশবিদদের 

দুর্ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের তৎপরতায় কয়েক মিনিটের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ট্রেলারের চালক ও খালাসি পালিয়ে গেছেন। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে।

জানা গেছে, বোলেরো গাড়ির যাত্রীরা ঝাড়খণ্ডের নিমদি এলাকা থেকে পুরুলিয়ায় একটি বিয়েতে যোগ দিতে এসেছিলেন। তারা বিয়ে শেষে নিমদিতে ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

Hot this week

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

Topics

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img