পুকুর নয়, টবেই করে নিন পদ্মের চাষ ! জানুন বিস্তারিত

news bazar24: আজকাল মানুষের শখ বা আগ্রহ বাড়ছে ছাদ বাগানের। নিজের  ছাদ বাগানকে সুন্দর গাছ দিয়ে সাজাতে চান সকলেই। কিন্তু  বাগানে প্রায় সব গাছ থাকা সত্ত্বেও কিছু যেন একটা ফাঁকা ফাঁকা লাগে  ! তাই এই ফাঁকা দূর করতে আর দেরি না করে লাগিয়ে ফেলুন জলের পদ্ম ! হ্যাঁ, আপনি খুব অনায়াসে পদ্মের চাষ করতে পারেন আপনার ছাদ বাগানে |পুজা অনুষ্ঠান এ তো কাজে লাগবেই তাছাড়া সুন্দর শান্ত মনোরম পরিবেশের যেমন সৃষ্টি হবে তেমন বাড়বে আপনার বাগানের সৌন্দর্য | তাই বাড়িতে শুরু করে দিন পদ্মফুল। শুনে অবাক হচ্ছেন পুকুর ছাড়া পদ্ম ফুল চাষ হবে কি করে? হ্যাঁ সম্ভব পদ্ম ফুল আপনার ছাদে।একটু চেষ্টা করলেই হবে…

তবে জেনে নিন, পদ্ধতিগুলো  বীজ বা চারা সংগ্রহ:

অনেকেই পদ্মের বীজ সংগ্রহ করেন | তবে, গুচ্ছমূল যুক্ত রাইজোম বা টিউবার আছে এমন চারা সংগ্রহ করবেন | এতে, সহজে বংশবিস্তার হয়ে থাকে | আর আপনি যদি বীজ সংগ্রহ করে থাকেন তবে সেটি অল্প ফাটিয়ে নিন কারণ পদ্মের বীজ খোল একটু শক্ত হয় |

টবের আকার:

পদ্ম চাষের জন্য ১৪-১৬ ইঞ্চি টবের প্রয়োজন | বা আপনি ড্রাম ও ছাদ চৌবাচ্চার ব্যবহার করতে পারেন | মাথায় রাখতে হবে যেন টব বা ড্রামে ফুটো না থাকে | যাতে জল আবদ্ধ থাকতে পারে, বেরিয়ে না যায় |

মাটি (Soil):

দুই পদ্ধতিতে পদ্মের মাটি তৈরী করা যায় | প্রথমত, পুকুরের পাঁক বা নদীর মাটি ব্যবহার করতে পারেন | সরাসরি পুকুরের পাঁক নেওয়া খুবই উত্তম | দ্বিতীয় পদ্ধতি হলো, ২ ভাগ বাগানের দোআঁশ মাটি, ১ ভাগ গোবর সার , ১ ভাগ পাতা পচা সার ও ৫০ গ্রাম শুকনো পাতা, আধা চামচ ইউরিয়া, আধা চামচ পটাস এবং আধা চামচ ফসফেট মিশিয়ে মাটি তৈরী করে নিতে হবে | মাটি তৈরির সময় মাথায় রাখতে হবে, পুরো টব ভর্তি করে মাটি দেওয়া যাবেনা | প্রায় ২০-৩০ সেন্টিমিটার গভীর একটা গর্ত রাখতে হয় যেখানে জল থাকবে , তাতে ফলন ভালো হয় |

রোপণ:

মাটির ওপরে টিউবার পুঁতে দিতে হবে এবং পাশ থেকে মাটি দিয়ে চেপে দিতে হবে | এবার চারা বসিয়ে টবে জল ভর্তি করে দিতে হবে | মাথায় রাখতে হবে, যেন কখনোই জল কম না থাকে |

রোগবালাই ও দমন – 

 পদ্ম গাছের পাতায় বাদামি রঙের এক দাগ দেখা যায় | এই দাগ দেখা দিলে, ম্যাংকোজেব -এম -৪৫ ২.৫ লিটার প্রতি জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে | প্রতি ১৫ দিন অন্তর স্প্রে করতে হবে |এছাড়াও, এই গাছে  শুয়োপোকা বা ল্যাদা পোকার আক্রমণ দেখা যায় | এই পোকা গাছের পাতা কেটে দেয় | এই পোকার হাত থেকে রক্ষা পেতে এন্ডোসালফার প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হবে | এন্ডোসালফার ২মিলি  নিতে হবে পরিমানে | এছাড়াও , সাদা পোকা ও যাব পোকার আক্রমণ হয় | এই পোকাগুলির দমনে ডাইমিথয়েট ২ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে |

 

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img