পাহাড়ের কোলে কোথায় বেড়াতে যাবেন ? যেতে পারেন উত্তর ভারতের এই ৫ টি জায়গা থেকে

news bazar24: দুর্গা পুজোর টানা ছুটি শেষ। সামনেই আছে কালী পুজার উৎসব। এরপর বড়দিনের ছুটি। এখনই শীত ব্যাটিং শুরু না করলেও বিকেল  পাঁচটা বাজতে না বাজতেই সূর্য্যিমামার দেখা নেই। তবে কালী পুজো শেষ হলেই শীত যে আসবে তার ট্রেলার শুরু করবে। আর অনেকেই  শীতের গন্ধ গায়ে মেখে পাহাড়ে পাহাড়ে ঘুরতে ভালোবাসেন। কিন্তু কোথায় যাবেন ? ভেবে পাচ্ছেন না , আসুন কোথায় যাবেন  তার একটি লিস্ট  দেবার চেষ্টা করছি দেখে নিন…

১) মানালি:

মহিমান্বিত পর্বত, চিরহরিৎ অরণ্য, মনোমুগ্ধকর উপত্যকা, বিশুদ্ধ অক্সিজেন, আধ্যাত্মিকতা, জীবনধারা এবং বিচিত্র পটভূমিতে সমৃদ্ধ উত্তর ভারতের হিল স্টেশনগুলি আপনাকে সবসময়  আকর্ষণ করবে যদি আপনি পাহাড়কে ভালোবাসেন।  সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে,রোমাঞ্চকর ও প্রকৃতির কোলে স্নিগ্ধ বাতাসের সুড়সুড়ি, শহরের ব্যস্ত জীবন থেকে দূরে  কয়েকটা দিন সময় কাটাতে গেলে অবশ্যই বেছে নিতে পারেন মানালিকে ।অবিরত বরফশীতল জলপ্রপাত বা রোমাঞ্চকর কার্যকলাপে আনন্দ উপভোগ নিতে দ্বিধাবোধ করবেন না। পরিবার ও পার্টনারের সঙ্গে নিয়ে নিরিবিলিতে মানালি ভ্রমণে যেতে পারেন।

 ২)সিমলা:

গ্রীষ্মকালীন ঋতুর শ্রেষ্ঠ গন্তব্যস্থল  সিমলা সেই ইংরেজ আমল থেকেই বলে প্রসিদ্ধ। বর্তমানে উত্তর ভারতের সর্বাধিক মনোরম হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম সিমলা অন্যতম। চিত্তাকর্ষক সৌন্দর্য, ঔপনিবেশিক রেকর্ড থেকে শুরু করে রোমাঞ্চকর কার্যকলাপের একটি আলাদা দুনিয়া রয়েছে এখানে। প্রাচীন ঐতিহাসিক মন্দির এবং বিভিন্ন স্থাপত্যের বিস্ময়গুলিকে উপেক্ষা করতে পারবেন না কেউই।

৩) মুসৌরি:

উত্তর ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয় হিল স্টেশনগুলির র মধ্যে মুসৌরি নাম না বললেই নয়।  প্রকৃতি, সংস্কৃতি এবং ধর্মের সূক্ষ্মতার মিশেলে শীতের ছুটি কাটানোর জন্য বেছে  নিতে পারেন মুসৌরিকে। মুসৌরিতে সবার ভালোলাগার জন্য কিছু না কিছু জিনিস আছে! মনোমুগ্ধকর পাহাড়ি হিল স্টেশনে হর্স রাইড, ট্রেকিং, রাফটিং, প্যারাগ্লাইডিংয়ের মত রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন এখানে ।

৪) কসৌলি

শহুরে ব্যস্ততা কোলাহল থেকে যদি রেহাই পেতে চান , যদি পাহাড়ের শান্ত-শীতল স্থানে হারিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এবার ঘুরে আসুন কসৌলি। হিমালয়ের পাদদেশে কসৌলি একটি শান্তিপূর্ণ ক্যান্টনমেন্ট শহর। নির্মল পরিবেশের পাশাপাশি, শহরটি পুরানো বিশ্বের আকর্ষণে মুখরিত।এখানে পরিবারের সাথে সময় কাটাতে বেশ লাগবে আপনা কে।

৫) শ্রীনগর:

তাজা অক্সিজেন, অত্যাশ্চর্য ডাল লেক,ও নীল আকাশের তলায়  হাউসবোট-এ ভ্রমণ  শ্রীনগর সত্যিই  রোমাঞ্চকর। পৃথিবীতে একটি স্বর্গ বলতে পারেন । উত্তর ভারতের সেরা হিল স্টেশন এটি । সবুজ উদ্যান, প্রাণবন্ত সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাসে জর্জরিত শ্রীনগর সর্বদা আপনার ভ্রমণের তালিকায় আপনি শ্রীনগরকে  শীর্ষে রাখতে পারেন ।

 

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img