১. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ গোপাল
২. গোপালের মৃত্যুর পর পাল বংশের রাজা কে হয়েছিলেন?
উত্তরঃ ধর্মপাল (গোপালের পুত্র)
৩. মৎস্যন্যায় কী?
উত্তরঃ গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে রাজনৈতিক অরাজকতা ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল তাকে মৎস্যন্যায় বলা হয়।
৪. ত্রিশক্তি সংঘর্ষের সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন?
উত্তরঃ পাল বংশ, প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ।
৫. ‘পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ’- কোন পাল রাজার উপাধি ছিল?
উত্তরঃ ধর্মপালের
৬. ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তরঃ বৌদ্ধ ধর্মের
৭. পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তরঃ দেবপাল
৮. পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তরঃ প্রথম মহীপালকে
৯. ‘উদীয়মান প্রতিপত্তির যুগ’- কোল পাল রাজার শাষনকালকে বলা হয়?
উত্তরঃ দেবপাল-এর
১০. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন?
উত্তরঃ ধর্মপাল
১১. বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
উত্তরঃ পাল বংশ
