Tuesday, December 16, 2025
19 C
Kolkata

পালিয়ে যাওয়ার আগেই, মুর্শিদাবাদের আলতাফ হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত ঈদোলা বিবি ও সালাম সেখ পুলিশের জালে

Newsbazar24 :আলতাফ সেখ হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এলাকায়। অবশেষে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ঈদোলা বিবি ও তার প্রেমিক সালাম সেখ-কে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ। শুক্রবার দুপুর বারোটা নাগাদ কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আলতাফ শেখের স্ত্রী ঈদোলা বিবি ও তার প্রেমিক সালাম সেখ মিলে গত ১০ জুন, মঙ্গলবার আলতাফ শেখকে নৃশংসভাবে খুন করে। এরপর মৃতদেহটি আলতাফের নিজ বাড়ির পেছনে ফেলে রেখে তারা পালিয়ে যায়। ঐ দিনই ভগবানগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে অভিযুক্তরা অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। সেই অনুযায়ী কলকাতা বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে পুলিশ দুজনকেই শুক্রবার সকালে ধরে ফেলে।

ভগবানগোলা থানার পুলিশ জানায়, এই জঘন্য হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছিল। পুলিশি তৎপরতায় ৭২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আদালতে পেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আলতাফ শেখের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Hot this week

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

Topics

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img