Newsbazar24:ভারত বাংলাদেশ সীমান্তের নদীয়ার বার্নপুরে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ময়ূর পাচারের ছক বানচাল করে। উদ্ধার করা হয়েছে ১১ টি অল্পবয়স্ক ময়ূর।উদ্ধার করা ময়ূর গুলি বিএসএফের রানাঘাট বনদপ্তরের হাতে হস্তান্তর করে।
সেই ময়ূর গুলিকে পুরুলিয়ার জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে । বিএসএফ সূত্রে জানা গিয়েছে গভীর রাতে, নদীয়ার কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি সীমান্ত দিয়ে পাচার করার চেষ্টা করা হয় ময়ূর গুলিকে ।কর্তব্যরত এক জন বিএসএফ জওয়ান কয়েকজনকে তিনটি ব্যাগ নিয়ে কাঁটাতারের দিকে যেতে দেখেন । তিনি তৎক্ষণাৎ অন্যদের খবর দেন ।এরই মধ্যে বাংলাদেশের দিক থেকে কয়েকজন অন্ধকারের ভেতরে কাঁটাতারের কাছে ব্যাগের দিকে এগিয়ে আসতে থাকে । জওয়ানরা তাদের তাড়া করলে অস্ত্র হাতে তাদের দিকে ধেয়ে যান । বিএসএফের আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া ছোঁড়ে। এতে পিছু হটে পাচারকারীরা । তারা ব্যাগগুলো ফেলে পালিয়ে যায়।
বিএসএফ ব্যাগগুলো সংগ্রহ করে। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয ১১ টি ময়ূর। বিএসএফের অনুমান এই ময়ূর গুলো বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ময়ূর গুলোকে বনদপ্তরের হাতে হস্তান্তরিত করা হয়। নদিয়া মুর্শিদাবাদ বনদপ্তর এর পক্ষ থেকে ময়ূর গুলোকে পুরুলিয়ার সুরুলিয়ায় নিয়ে যাওয়া হয়।





