news bazar24: পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পনেরতম রাজ্য সম্মেলন সাফল্য কামনায় বহরমপুর জেলা আদালত চত্বরে মিছিল করলো ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা।
পশ্চিমবঙ্গ লক লাখ রাজ্য অ্যাসোসিয়েশনের ১৫ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৭, ২৮ ও ২৯ শে ডিসেম্বর আসানসোল রবীন্দ্রভবনে। ঐদিন রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মলয় ঘটক। মঙ্গল বহরমপুরে জেলা আদালত চত্বরে মিছিল করে ও পরবর্তীতে আলোচনার মধ্য দিয়ে এই দিন অনুষ্ঠানের আয়োজন করল মুর্শিদাবাদ বহরমপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ।



