পঞ্চায়েতের সাধারণ সভায় তৃণমূলের প্রধানকে বন্দুক দিয়ে সম্বর্ধনা, বিতর্ক শুরু

Newsbazar24:পঞ্চায়েতের বার্ষিক সভায় প্রধানের সংবর্ধনা দেওয়ার সময় এক তৃণমূল কর্মীর বন্দুক উপহার দেওয়া নিয়ে শুরু হলো বিতর্ক।
যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে আস্ত একটি বন্দুক গ্রামপ্রধানের হাতে তুলে দিলেন স্থানীয় তৃণমূলকর্মী। সভায় সকলে তা দেখলেন। প্রথমে হাসিমুখে উপহার গ্রহণ করলেও বিতর্কের মাঝে ঢোঁক গিললেন গ্রামপ্রধান ‘খেলনা বন্দুক’ বলে দাবি করলেন। ঘটনায় অস্বস্তিতে শাসকদল।

জানা গেছে হাওড়ার বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আখতার হোসেন। বুধবার এই পঞ্চায়েতের বার্ষিক সভা উপলক্ষে প্রধানের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অনেকে অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। এই সময়েই একটি লম্বা রাইফেল নিয়ে মঞ্চে উঠে পড়েন স্থানীয় তৃণমূলকর্মী। প্রধানের হাতে বন্দুকটি তুলে দেন। উপহার গ্রহণও করেন আখতার। তবে বিরোধীদের সমালোচনার মুখে তিনি বলেছেন, ‘ওটা খেলনা বন্দুক। তবে এই উপহার দেওয়া উচিত হয়নি। ঘটনাটি হঠাৎ করে ঘটেছে। আমি জানতাম না যে, আমাকে এই ধরনের উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।” বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন বলেও দাবি আখতারের।

বাঁকড়ার গ্রামসভার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ এবং সভাপতি তাপস মাইতি। কিন্তু দু’জনেই দাবি করেছেন, তাঁদের চোখের সামনে এই ঘটনা ঘটেনি। গ্রামপ্রধানকে যখন বন্দুক উপহার দেওয়া হচ্ছিল, তখন তাঁরা মঞ্চে ছিলেন না। তবে এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। জেলা নেতৃত্বের তরফে উচ্চ স্তরে বিষয়টি জানানো হয়েছে বলেও দাবি করেছেন কল্যাণ এবং তাপস। উপরমহল থেকে যেমন নির্দেশ আসবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

গ্রামপ্রধানের জন্য নিয়ে আসা তৃণমূলকর্মীর উপহারকে ঘিরে সমালোচনার সুযোগ ছাড়েনি বিজেপি। তাদের দাবি, ভোটের আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চায় তৃণমূল। তাই প্রকাশ্য মঞ্চে এই ধরনের উপহার প্রধানের হাতে তুলে দেওয়া হচ্ছে। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাইয়ের কথায়, ”বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল তত ভয়ের বাতাবরণ তৈরি করছে।”

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img