news bazar24: নীল চাষ হচ্ছে পুরুলিয়ায়। শুনে অবাক লাগছে তো? একসময় ইংরেজ আমলে ইংরেজরা। নীলকর সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নীল চাষ করতে বাধ্য হতেন দরিদ্র চাষিরা। নীল চাষ করার ফলে ধানচাষে ক্ষতি হত। সেই নীল পাড়ি দিত ইওরোপে। তখন ইওরোপের কাপড়ের ব্যবসা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। মূলত সেই কাপড়ে রঙের কাজের জন্যই চাষিদের দিয়ে নীল চাষ করাত ইংরেজরা।
এখন পুরুলিয়ার কেন্দার টুক্যা গ্রামে হচ্ছে নীলচাষ। একসময় পুরুলিয়া জেলার এই টুক্যা সংলগ্ন মোহনডি গ্রাম তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল। জেলা জুড়েই সমাদৃত ছিল মোহনডি গ্রামের তাঁতের কাপড়। এখন এই তাঁতশিল্প অবলুপ্তির পথে। সেই তাঁতশিল্পকে পুনরায় উজ্জীবিত করার জন্য মহাত্মা গান্ধী
গ্রাম উদ্যোগ সেবা সঙ্ঘ ফাউন্ডেশনের উদ্যোগে তাঁতের কাপড় বোনার কাজ চলছে টুক্যা গ্রামে। সেই কাপড় রং করার জন্য প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা হচ্ছে। রং তৈরিতে পলাশ, শিমুল-সহ বিভিন্ন পাতা ব্যবহার করা হয়। এবার তাঁতের কাপড় রং করার জন্য নীলচাষ শুরু করেছেন গ্রামের চাষিরা।





