Newsbazar24;কলকাতা মেডিকেল কলেজের ১৯২তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আগত তৃণমূল নেতা ও বিধায়ক নির্মল মাঝি ছাত্রদের বিক্ষোভের মুখে পড়লেন। ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
সূত্রে জানা যায়,বুধবার সকাল ১০ টা নাগাদ অনুষ্ঠানে হাজির হন নির্মল মাজি। এরপর থেকেই তাঁকে লক্ষ্য করে
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ‘গো ব্যাক’ ও ‘চোর চোর’ শ্লোগান ওঠে।
আরো জানা গেছে তিনি বক্তব্য রাখতে উঠলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে যে নির্মল মাঝি কোনো বক্তব্য না রেখেই মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। ছাত্ররা তার পেছনে পেছনে গো ব্যাক ও চোর-চোর স্লোগান দিতে দিতে তার পিছু ধাওয়া করেন।
প্রসঙ্গত এই নির্মল মাঝি পিজি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করে সংবাদের শিরোনাম এসেছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠছে—শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি কতটা সমীচীন, এবং ছাত্রসমাজের অবস্থান কতটা গুরুত্ব পাওয়া উচিত।





