নিজ রাজ্যে ফিরে আসুন কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, পরিযায়ী শ্রমিকদের মমতার বার্তা

Newsbazar24:মঙ্গলবার ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে, মন্দির, স্কাইওয়াক, দর্গাঅঙ্গন তৈরীর কথা তুলে ধরেন।
এদিনের অনুষ্ঠানে ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হওয়া নিয়ে সরব হন তিনি। তিনি তাদের ভিন রাজ্য থেকে নিজের রাজ্যে অনুরোধ করেছেন তিনি রাজ্যে কাজের প্রতিশ্রুতি ও দিয়েছেন।

তিনি বিজেপিকে নিশানা করে বলেন, বাংলায় ভিন্ রাজ্যের শ্রমিক কাজ করে। কিন্তু তাঁরা কোনওভাবে হেনস্থা হয়না। কিন্তু বাংলার বাইরে বাংলার শ্রমিকরা হেনস্তার শিকার হয়। বাংলায় অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে। বাড়িতে ফিরে এলে তাঁদের কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যদিও এর আগে তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবে দেখা গেছে ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দেওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে।

ধর্মীয় বিভাজন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন, “আজ যারা হিন্দু-মুসলমান করছে তারা মনে রাখবেন আমরা ভারতীয়। এখানে মাইনরিটি আছে, জনজাতি আছে। কেউ কারও বিষয়ে যেন নাক না গলায়। কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করে। শান্তি রক্ষা করাই আমার কাজ।” রাজ্যের উন্নয়ন, শিল্পায়ন, ধর্মীয় সম্প্রীতির বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, রাজ্য সরকারের একাধিক প্রকল্প মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছে এবং ভবিষ্যতেও আরও কাজ হবে।

বাংলা এখন শিল্পের গন্তব্য। বাংলা এখন দেশে-বিদেশের সমাদৃত। রাজ্যের বিভিন্ন এলাকায় মন্দির তৈরির কথাও বলেছেন তিনি। শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ প্রসঙ্গে বলেন,যেখানে ২৪টি শিবলিঙ্গ থাকবে এবং একটি বৃহৎ শিবমূর্তি স্থাপন করা হবে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img