নিউজিল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর আবারও আইসিসি চ্যাম্পিয়ন ভারত

Newsbazar24:দীর্ঘ ১২ বছর পর আবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির খেতাব ভারতের । দুবাইতে মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। পাওয়ার প্লের মধ্যেই বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন। ৫৭ রানে বরুণের বলে এলবিডব্লু হয়ে উইল ইয়ং ফিরে যান। এরপর চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব রাচিন রবীন্দ্রকে ফেরালেন ৩৭ রানে। ১১ রান করার পরই কুলদীপের বলেই আউট হলেন কিউয়ি অভিজ্ঞ ব্যাটার। এরপর জাদেজা টম লাথামকে ১৪ রানে আউট করলেন।
এরপর ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস অর্ধশতরান করেন। গ্লেন ফিলিপস ৩৪ রান করে আউট হলেও অর্ধশতরান করেন ড্যারিল মিচেল। ১০১ বলে ৬৩ রান করার পর শামির বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ড্যারিল মিচেল। মাইকেল ব্রেসওয়েল শেষ দিকে অর্ধশতরান করলেন। ৪০ বলে অপরাজিত ৫৩ রান করলেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। বরুণ, কুলদীপ দুটি করে উইকেট নেন। শামি ও জাদেজা একটি করে উইকেট পেলেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ভালোই শুরু করেন। এই ম্যাচে শতরানের পার্টনারশিপ করলেন রোহিত এবং গিল জুটি। শুরু থেকেই আগ্রাসী ছন্দে ব্যাটিং করতে থাকেন রোহত। ১০৫ রানে ভারতের ওপেনিং জুটির পতন হল।
৩১ রান করে মিচেল স্যান্টনার বলে আউট হলেন গিল। এক হাতে অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দি করলেন গ্লে ফিলিপস। তিন নম্বরে নেমে ব্যর্থ হলেন কোহলি। ১ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হলেন কোহলি। অর্ধশতরান করার পর শতরানের দিকেই এগোচ্ছিলেন রোহিত। কিন্তু ৮৩ বলে ৭৬ রান করা রাচিনের বলে স্টাম্প হলেন রোহিত। এরপর কিছুটা চাপ সৃষ্টি হল ভারতের উপর।
শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেলের জুটি ভারতের ব্যাটিংয়ের হাল ধরলেন। মিডল অর্ডারে অন্যতম ভরসা শ্রেয়স। এই ম্যাচেও উইকেটে টিকে থেকে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। মাঝে মধ্যে আক্রমণাত্বক হন। ৪৪ রানে তাঁর ক্যাচ ফস্কালেন জিমি। তবে অর্ধশতরান করার আগেই আউট হলেন শ্রেয়স। ৪৮ রান করে মিচেল স্যান্টনার বলে আউট হলেন শ্রেয়স। অক্ষর ৪০ বলে ২৯ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হলেন।
এই সময় ভারতীয় শিবিরে চাপ বৃদ্ধি পেতে থাকে। রাহুল এবং হার্দিক হাল ধরেন ভারতীয় ব্যাটিংয়ের। এই জুটিই ভারতীয় দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে হার্দিক ১৮ বলে ১৮ রান করে আউট হলেন। এরপর জাদেজা এবং রাহুলের জুটি দলকে জয় এনে দিলেন। ৪৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। রাহুল ৩৪ এবং জাদেজা ৯ রানে অপরাজিত থাকলেন।জাদেজার শটেই অপরাজিতভাবেই চ্যাম্পিয়ন ভারত।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img