নববর্ষ ১৪৩১:: ১লা বৈশাখে গণেশ পুজোর নির্ঘন্ট ও হালখাতার শুভ সময়

Newsbazar24:আরো একটি বছর অতিক্রান্ত করে আমরা পা দিতে চলেছি এক নতুন বাংলা বছরে ।শুরু হবে ১৪৩১ বঙ্গাব্দ। চিরাচরিত রীতি মেনে যার অপেক্ষায় থাকে বাঙালি। নতুন পোশাক, ভালো মন্দ খাবারে মাতে পাহাড় থেকে সমুদ্র ! বেশ কিছু ক্লাব সকালে প্রভাত ফেরী করে সন্ধ্যায় চলে গান, কবিতা পাঠ, বা নাচের আসর, আবার কোথাও নতুন বছরে সমৃদ্ধি ও অর্থ লাভের আশায় চলে দেব আরাধনা। এবারে নববর্ষের দিন কয়েকটি শুভ যোগের সময় দেখে নেওয়া যাক।
চৈত্র সংক্রান্তির শেষ পয়লা বৈশাখের শুরু। বৈশাখের প্রথম দিনে চিরাচরিত পরম্পরা মেনে বহু দোকানেই লেখা হয় হালখাতা। শুভ মুহূর্তের নির্দিষ্ট সময়টিতে হালখাতা লেখা হলে তাতে শুভ ফল লাভ হয় বলে দাবি পুরোহিত সহ পন্ডিতদের।
এবার ১৪ এপ্রিল নববর্ষ। সেদিন সকালে মাহেন্দ্র যোগের সময় সকাল ৫ টা ৫৬ মিনিট থেকে ৯টা ২৪ হালখাতা লেখার ভালো ক্ষণ। এরপর দুপুর ১২ টা ৫১ মিনিট থেকে ১ টা ৪২ মিনিট পর্যন্ত এই শুভ সময় চলবে।
নববর্ষের শুভ সময়ে ধনলক্ষ্মীর আরাধনা কোথাও হয়, আবার কোথাও মা শক্তির আরাধনায় দুর্গা ও কালীপুজো করা হয়। তবে ব্যবসায় গতি আনতে গণেশের সঙ্গে মা লক্ষ্মীর পুজোর রীতিই নববর্ষের সকালে বেশি প্রচলিত।লক্ষ্মী-গণেশ পুজোর সময়: মাহেন্দ্র যোগের সময় থেকে বেলার দিকে শুভ সময় ধরেই লক্ষ্মী ও গণেশের পুজোপাঠ হয়। ফলে ১ লা বৈশাখ ৫ টা ৫৬ মিনিট থেকে ৯ টা ২৪ মিনিট দুপুরে ১২ টা ৫১ মিনিট থেকে ১-৪২ পর্যন্ত এই শুভ সময়ের মধ্যে পুজোপাঠ সম্পন্ন করলে ভাল ফল দেয়।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img