নববর্ষ ১৪৩১:কেন আমরা বাংলা নববর্ষে আনন্দ উৎসবে মেতে উঠি, জানুন উৎসবের তাৎপর্য

Newsbazar24:বাঙালির বারো মাসে তের পার্বণ । তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ। বাংলা নববর্ষের প্রথম দিনটা আমরা সকলে বিশেষ ভাবে উদযাপন করি। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত হয়।
উত্তর ও মধ্য ভারতে নতুন বছর বৈশাখী, আসামে রঙ্গালি বিহু, তামিলনাড়ুতে তামিল পুঠান্ডু, কেরালায় বিশু, ওড়িশায় বিশুব সংক্রান্তি এবং পশ্চিমবাংলায় পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসব। বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন এদিন লক্ষ্মী-গণেশ পুজো ও হালখাতার মাধ্যমে। খাওয়া দাওয়া, আড্ডা, মিষ্টিমুখ, নতুন জামাকাপড় পরা এই সবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় বাঙালিরা।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, বাংলা নববর্ষ সাধারণত ১৪ বা ১৫ এপ্রিল পড়ে। বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ, পহেলা বৈশাখ এবং পাহেলা বৈশাখের মতো বিভিন্ন নামে ভারতের অংশ ডাকা হয়। এই বছর ১৪৩১ শুরু হতে চলেছে। এবার ইংরাজি ১৪ এপ্রিল, রবিবার পড়েছে ১ বৈশাখ। সুতরাং চৈত্র সংক্রান্তি পালিত হবে তার আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল, শনিবার।
বিশ্বব্যাপী বাঙালিরা নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানান। কোলাকুলি, পরস্পরকে আলিঙ্গন করার প্রথা বাংলা ভাষীদের যুগ যুগ ধরে। সকলে মেতে উঠবেন নববর্ষের আনন্দে।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img