Newsbazar24:আমরা আরও একটি নতুন বাংলা বছরে পদার্পণ করতে চলেছি। বাংলার ঘরে ঘরে চলছে বর্ষবরণের প্রস্তুতি। লক্ষ্মী গণেশ পুজোর জন্য প্রতিমার দোকানে লাইন, বিক্রি হচ্ছে চড়া দামে। ফলমূলের বাজারও আগুন? আমরা বছরের প্রথম দিনে কেন লক্ষ্মী গণেশকে পূজা করি?
অনেকের ধারণা বছরের প্রথম দিনটা ভালোভাবে কাটলে গোটা বছরটাই ঠিক তেমন কাটবে। তাই সকাল সকাল ঠাকুরের আশীর্বাদ নিয়ে বছর শুরু করা হয় নতুন বছর। এ ছাড়াও যে কোনও শুভ কাজের শুরুতে গণেশ পুজোর রীতি রয়েছে। অবশ্য এর পেছনে প্রচলিত এক হিন্দু শাস্ত্রের গল্প রয়েছে। গণেশ ও তাঁর ছোটভাই কার্তিকের মধ্যে ত্রিভূবণ পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল । কার্তিক ময়ূরে চড়ে ত্রিভূবন পরিক্রমায় পাড়ি দেন। কিন্তু গণেশ শুধু তাঁর বাবা-মাকেই প্রদক্ষিণ করেন । এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ বলেন, তাঁর বাবা-মা শিব-পার্বতীই তাঁর কাছে ত্রিভূবন । খুশি হয়ে শিব-পার্বতী গণেশকে আশীর্বাদ করেন। সেই থেকে সব পুজোর আগেই করা হয় গণেশ পুজো।
আর লক্ষ্মী মানে ধনদেবীর আরাধনা। সারা বছর গৃহস্থের আর্থিক সমৃদ্ধির কামনায় ধন দেবীর কাছে প্রার্থনা করা হয় বছরের প্রথম দিনে ।





