Newsbazar24 :নদীয়ার হরিণঘাটায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স ও লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে দুই মহিলা সহ তিন জনের। এরা সকলেই অ্যাম্বুলেন্সের ছিল আরও চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের তড়িঘড়ি উদ্ধার করে কল্যাণীর জে এন এম হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে অ্যাম্বুলেন্সটি ঝাড়খন্ডের পাকুড় থেকে রোগী নিয়ে পিজি হাসপাতালে যাচ্ছিল
গতকাল রাত ১২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হরিণঘাটার জাগুলিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে। যানযটের কারণে উল্টোদিকের লেন ধরেই কিছুটা এগোতেই দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি।





