Newsbazar24:নতুন বছরের প্রথম দিনেই মানবিক উদ্যোগের সাক্ষী হল মুর্শিদাবাদের বহরমপুর। প্রীতি স্মৃতি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দেড়শো দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই উদ্যোগে তাদের মুখে হাসি ফুটিয়ে শীতের কষ্ট লাঘবের চেষ্টা করেছেন আয়োজকরা।
শুধু তাই নয়, বছরের শেষ দুই দিন, সোমবার এবং মঙ্গলবার, এলাকার শিশুদের মধ্যে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করে তাদের উৎসাহিত করা হয়। আজ সেই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খুদে প্রতিযোগীরা জানায়, “পুরস্কার পেয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত।”
কম্বল পেয়ে সুবিধাভোগীরা বলেন, “এই শীতের দিনে এমন সাহায্য পেয়ে আমরা খুব খুশি। আমরা তাদের জন্য দোয়া করি যেন তারা সবসময় মানুষের পাশে থাকে।”
এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ আইজুদ্দিন মন্ডল, বহরমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল কৃষ্ণ সিংহ রানাওয়াত, বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক সপ্ত ঋষি সাহা, বহরমপুর টাউন বাবু ইন্দ্রনীল পাল, সহ স্বাস্থ্যকর্মী রাজিব সান্যাল এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষভাবে উল্লেখযোগ্য, বহরমপুর নার্সারির কর্ণধার সাফিউল মুজনেবিন -এর অবদান। তার তৈরি করা সুন্দর নার্সারি এলাকার মানুষের পাশাপাশি নেপাল থেকেও আগত পর্যটকদের আকর্ষণ করেছে। তার এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
এই ধরনের মানবিক কার্যকলাপ নতুন বছরের শুরুতে সামাজিক সম্প্রীতি এবং সাহায্যের বার্তা নিয়ে আসল।



