নতুন এলএইচবি কোচ নিয়ে যাত্রা শুরু বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসের

Newsbazar24:মালদা সহ বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল।  দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসে যুক্ত হল অত্যাধুনিক জার্মান প্রযুক্তির এলএইচবি কোচ। এতদিন এই ট্রেনে ব্যবহৃত হচ্ছিল পুরোনো আইসিএফ কোচ। মঙ্গলবার সকালে উত্তর-পূর্ব সীমান্ত রেল আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংযোজিত নতুন কোচ নিয়ে  ট্রেনটির উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

নতুন এল এইচ বি কোচ নিয়ে যাত্রা শুরু তেভাগা এক্সপ্রেসের

কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং রেল কর্মকর্তাদের পাশাপাশি একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ২০০৭ সালের ২৫ নভেম্বর বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। সপ্তাহে ছ’দিন, সোমবার থেকে শনিবার পর্যন্ত ভোর পাঁচ’টা ৪৫ মিনিটে ট্রেনটি বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়। অন্যদিকে, শনিবার বাদে সপ্তাহের বাকি ছ’দিন দুপুর ১২টা ৫৫ মিনিটে কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশে যাত্রা করে এই ট্রেন।

বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচগুলির আগমনে যাত্রীরাও উচ্ছ্বসিত। ড. সুকান্ত মজুমদার বলেন যে এলএইচবি কোচগুলি হালকা এবং আরও আধুনিক হওয়ায় যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেনের গতি উভয়ই উন্নত হবে, তিনি আরও বলেন যে বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্পটি আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দ্রুত লিফট স্থাপন করা হবে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img