news bazar24: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নার্সারী গুলি এখন শুধু রাজ্যেই নয় বিদেশের বাজার গুলিও কাঁপাচ্ছে । বিহার ও ঝাড়খণ্ডে লরিতে করে ফুলের চারা ও বিভিন্ন ধরনের ফুল পাঠানো হচ্ছে। ভোর থেকেই এই কাজে অনেক তরুণ-তরুণী ঝাঁপিয়ে পড়ছে। কেউ কেউ ফুলের চারা নিয়ে ট্রেনে করে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন। গাঁদা, গোলাপ,টগর, ক্যালেনডুলা, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুলের চারা রয়েছে। অনেক বেকার মানুষ এগুলো বিক্রি করে অর্থ উপার্জনের পথ খুঁজে পেয়েছেন। অনেকেই বিকল্প চাষ হিসেবে বেছে নিয়েছেন ফুল চাষকে।

পূর্বস্থলী ও এর আশপাশের প্রায় কয়েক হাজার বেকার যুবক এখন মৌসুমী ফুলের চারা বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন। পূর্বস্থলী থেকে প্রথমে চারা পাঠানো হচ্ছে হাওড়ায়। সেখান থেকে বিভিন্ন রাজ্যে। ফুলচাষিরা জানান, সম্প্রতি বৃষ্টির কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এখন সবকিছু ঠিক আছে। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ২ ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় একশো বিঘা জমিতে চলছে নানা ধরনের ফুলের চাষ।
বিশেষ করে গাঁদা। ঝাউডাঙ্গা অঞ্চলের মেরতলা, হালতাচাদা, পলাশপুলি প্রভৃতি অঞ্চলে ফুলের চাষ বেশি হয়। এখান থেকে কলকাতার নদীয়া জেলার বেথুয়াধরী সহ রাজ্যের বিভিন্ন বাজারে ফুল বিক্রি করা হয়। কয়েক হাজার বিঘা জমি জুড়ে রয়েছে প্রায় দুই শতাধিক নার্সারী।



