news bazar24: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠালো। সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে তার দুই ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারি কেও। ইংলিশ বাজার থানায় দুপুর প্রায় সাড়ে বারোটা থেকে এই তিনজনকে জিজ্ঞাসা বাদ করছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

ইংলিশ বাজার থানায় ধাপে ধাপে এই তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ জানান, এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই। আমাদেরকে ফাঁসানো হচ্ছে তবে আমরা পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করছি।
অন্যদিকে জানা যায় ২০২২ সালে পৌরসভা ভোটে নন্দু শিবির এবং দুলাল শিবির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছিল। দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে নন্দু এবং তার ভাইকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান এই সূত্রেই দুলাল সরকার খুনের ঘটনায় জড়িত থাকতে পারে তারা। তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



