Newsbazar24:মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনার চারদিন পর অবশেষে সোমবার সন্ধেয় ঘটনাস্থল পরিদর্শনে এল রাজ্যের ফরেনসিক দল।
এদিন রাতে চিত্রাক্ষ দে সরকারের নেতৃত্বে ফরেনসিক দলের সদস্যরা ইংরেজবাজার থানার পুলিশদের কে নিয়ে
ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘুরে দেখেন টোটোর দোকানেও। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন। এখন দেখার ফরেনসিক দলের আগমনে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা।
দুলাল সরকারের খুনের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেফতার করলেও এখনো পর্যন্ত দুই মূল অভিযুক্ত পলাতক। পুলিশ তাদের সন্ধানে পুরস্কার ঘোষণা করলেও পুলিশ এখনো পর্যন্ত তাদের কোন হদিস পায়নি।
অন্যদিকে সোমবার বাবলা সরকারের পারলৌকিক কাজে যোগদান করতে তাঁর বাড়িতে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন বাবলা সরকারের স্ত্রী।
তিনি দুলালের স্ত্রী চৈতালির সঙ্গে কথা বলেন। চৈতালি বলেন, দুলালের রাজনৈতিক উত্থানে অনেকে ঈর্ষান্বিত ছিলেন। তিনি আরও বলেন,এ কাজ যারা করেছে, তারা নিকৃষ্ট মনের মানুষ। ক্ষমতার লোভে এবং প্রলোভনে পড়ে খুন করেছে তারা। তবে এক জন নয়, একাধিক লোক এই কাজের সঙ্গে যুক্ত।এ নিয়ে বেশি বলতে চাইছি না। পুলিশ তদন্ত করুক। রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু তার জন্য কাউকে নৃশংসভাবে খুন করতে হবে।





