দুর্গা পুজোর মত ”লক্ষ্মী পুজোও ৫ দিন ধরে ” , বসে মেলা, বিসর্জনে নৌকা বাইচ 

newsbazar24 ঃ কোজাগরী লক্ষ্মী পূজা চলে পাঁচ দিন ধরে । প্রথা অনুযায়ী লক্ষ্মী ছাড়াও এখানে অনেক দেবদেবীর মূর্তি পূজিত হয়। মালদহ শহরের কোঠাবাড়ি চুনিয়া পাড়ার রায় পরিবারে পালিত হয় এই কোজাগরী লক্ষ্মী পুজো। এ বছর রায় পরিবারের পুজো ৮৫ বছরে পা দিলো । নিয়ম অনুযায়ী পুজোর আগের দিন স্থানীয় তিনশো বিশ মোড়ে মেলা বসে। পূজার প্রথম দিনে মধ্য রাতে লক্ষী পূজা অনুষ্ঠিত হয়।

পুরোনো ঠাকুর ভবনে পাঁচ দিনব্যাপী এই লক্ষী পূজা অনুষ্ঠিত হয়। আজও বর্তমান প্রজন্ম নিয়ম মেনে চলছে। এই পূজার বিশেষ আকর্ষণ হল দেবী লক্ষ্মী ও অন্যান্য দেবতা একটি চালায় উপবিষ্ট। মাঝখানে দেবী লক্ষ্মী বাস করেন। সবার উপরে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। দেবী লক্ষ্মীর মাথার উপরে দুই পাশে রাম ও লক্ষ্মী। গণেশ লক্ষ্মী ডানদিকে এবং সরস্বতী কার্তিক বাম দিকে।

পরিবারের মেয়ে আলপনা মণ্ডল জানান, আমাদের পুজো চলে পাঁচ দিন। মূল পূজা শুরু থেকেই নিয়ম মেনেই হয়। পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বপ্নাদেশ পেয়ে বাবা পুজো শুরু করেন। পাঁচদিন ভক্তি সহকারে পূজা করার পর মহানন্দা নদীতে নৌকায় বাইচ করে তাকে সদরঘাটে নিয়ে যাওয়া হয়।

ওইদিন সদরঘাটে মেলা বসে। সদরঘাট থেকে দেবী লক্ষ্মীকে আবার নৌকায় নিয়ে যাওয়া হয় কোঠা বাড়ি ঘাটে। পারিবারিক সূত্রে জানা যায়, ৮৪ বছর আগে ক্ষিতীশ চন্দ্র রায় এই পূজা শুরু করেন। প্রথম থেকেই, দেবী লক্ষ্মীর মূর্তির সাথে পারিবারিক দেবতাদের স্থান দেওয়া হয়েছিল। তারা একই সাথে পূজা করা হয়। সেই রীতি আজও বহাল আছে।

সপ্তাহের সেরা

মহালয়ায় বিবাহিত মেয়েরাও কি বাবা-মায়ের তর্পণ করতে পারেন? জানুন শাস্ত্রীয় নিয়ম ও বিশেষ বিধান

বাবা-মায়ের তর্পণে মেয়েরা কোন গোত্র স্মরণ করবেন? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img