দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি ও বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি কেন্দ্রীয় সরকারের: প্রধানমন্ত্রী

Newsbazar24:বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির কৃতিত্ব কেন্দ্রীয় সরকারের বলে পুনরায় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার সিঙ্গুরের জনসভায় প্রধানমন্ত্রী দাবি করেন, দিল্লির বিজেপি সরকারের আন্তরিক উদ্যোগের ফলেই দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি।
এর ফলে ইউনেসকো ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তকমা পেয়েছে। একইসঙ্গে বাংলা ভাষাকে ‘ধ্রুপদী’ বা ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দেওয়া কেন্দ্রীয় সরকারের আরো এক সাফল্য বলে দাবি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি দিল্লিতে সরকার গঠনের পরই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দীর্ঘদিনের এই দাবি আমরাই পূরণ করেছি। তিনি আরও জানান যে, এই স্বীকৃতির ফলে বাংলা ভাষা নিয়ে বিশ্বজুড়ে গবেষণার সুযোগ বাড়বে এবং এই সমৃদ্ধ ভাষার চর্চায় আরও গতি আসবে।

বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজো নিয়ে মোদি বলেন, “বিজেপি সরকারের উদ্যোগে ও সঠিক সওয়ালের কারণেই ইউনেসকো দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে।” রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত আসন্ন নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ । তারা মনে করেন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা প্রমাণ করতেই প্রধানমন্ত্রী এই কথাগুলো বারবার তুলে ধরছেন।

সপ্তাহের সেরা

ছটব্রতীদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী বিজেপি, ২২ নম্বর ওয়ার্ডে লাউ ও নতুন বস্ত্র বিতরণ

ডিজিটাল ডেক্স নিউজ বাজার ২৪: :আসন্ন ছটপুজো উপলক্ষে মালদার...

মালদায় ধূমধাম করে পূজিত ছয় মাথার কার্তিক, দক্ষিণ চাঁদপুরে ৬৪ বছরের ব্যতিক্রমী কার্তিক পুজো

মালদার দক্ষিণ চাঁদপুরে ৬৪ বছরের প্রাচীন ষড়ানন কার্তিক পুজো নিউজ...

সোনাগাছির যৌনকর্মীদের উদ্যোগে বারোয়ারি কার্তিক পুজো, বঞ্চনার অন্ধকারে উৎসবের নতুন আলো

সমাজের বঞ্চনা পেরিয়ে সোনাগাছিতে বারোয়ারি কার্তিক পুজো নিউজ বাজার২৪ ডিজিটাল...

Topics

মালদায় ধূমধাম করে পূজিত ছয় মাথার কার্তিক, দক্ষিণ চাঁদপুরে ৬৪ বছরের ব্যতিক্রমী কার্তিক পুজো

মালদার দক্ষিণ চাঁদপুরে ৬৪ বছরের প্রাচীন ষড়ানন কার্তিক পুজো নিউজ...

সোনাগাছির যৌনকর্মীদের উদ্যোগে বারোয়ারি কার্তিক পুজো, বঞ্চনার অন্ধকারে উৎসবের নতুন আলো

সমাজের বঞ্চনা পেরিয়ে সোনাগাছিতে বারোয়ারি কার্তিক পুজো নিউজ বাজার২৪ ডিজিটাল...

কলম থেমে গেল চিরতরে, মালদহের সাহিত্য ও সাংবাদিকতার জগতে অপূরণীয় শূন্যতা

সাহিত্যচর্চা থেকে সাংবাদিকতা, মালদহের অতি পরিচিত মুখ সুনির্মল বসুর...

একদিনেই কার্তিকের মূর্তি গড়া, রং ও সাজ!পুরুলিয়ার আড়াইশো বছরের কার্তিক পুজো কেন ব্যতিক্রমী?

পুরুলিয়ার তালবেড়িয়া গ্রামে আড়াইশো বছরের প্রাচীন কাঁচা কার্তিক পুজো নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img