দুঃশাসন, দুর্যোধন,শকুনিমামা..সহ বাছা বাছা বিশেষণে শাহকে নিশানা করে বিতর্কে মমতা

Newsbazar24:ভোটের আগে বাংলায় দুর্যোধন দুঃশাসন আসে, নাম না করে অমিত শাহকে তোপ মমতার । বাঁকুড়ার জনসভা থেকে SIR এর ইস্যুতে বিজেপিকে তোপ তৃনমূল সুপ্রিমোর

২০২৬এ বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার বড়জোড়ার বীরসিংহপুর মাঠে প্রাক নির্বাচনী জনসভা সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকেই নাম না করেই অমিত শাহকে একহাত নিলেন।
ভোট এলেই দুঃশাসন-দুর্যোধনরা বাংলায় চলে আসে। তিনি বলেন, “আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।” “তুমি পদত্যাগ না করলে বাংলার মানুষ তোমাকে পদচ্যুত করবে”।

সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য রাজ্য সরকার বিএসএফ-কে জমি দিচ্ছে না— এই অভিযোগ তুলেছিলেন অমিত শাহ । বাঁকুড়ার সভা থেকে সেই অভিযোগ সরাসরি নাকচ করে বিজেপির দিকেই পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, ‘শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?’ তার পরেই পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘পহেলগামে কী ঘটেছিল, সেখানে আপনারা কী করছিলেন?’অসম, উত্তর প্রদেশ, রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে। আমাকেও বলে বাংলাদেশি”।

ভাষণের শুরুতেই SIR ইস্যুতে সুর চড়ান দলনেত্রী। SIR এর নাম করে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। বয়স্কদের ডেকে পাঠিয়ে হয়রানি করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে— এই অভিযোগও তুললেন মুখ্যমন্ত্রী। এমনকি সভামঞ্চ থেকে হুঙ্কার দেন বৈধ এক জনের ভোটারের নাম বাদ গেলে শুধু বাংলায় নয় দিল্লিতে ও আন্দোলন হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী।
যেভাবে এই সমস্ত বাছা বাছা বিশেষণ স্বরাষ্ট্রমন্ত্রীর উপর প্রয়োগ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এটাই কি এই রাজ্যের সংস্কৃতি? বাংলার সংস্কৃতি কিন্তু এটা বলছে না বলে জানিয়েছেন বিশ্লেষকদের একাংশ।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img