দীর্ঘ প্রতীক্ষার পর সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে সিঙ্গলস চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও লক্ষ সেন

Newsbazar24:অবশেষে খেতাব জয়ের ফাঁড়া কাটল। ভারতীয় তারকা সাটলার পিভি সিন্ধু সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০২৪এ এই প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে পিভি সিন্ধুর সাফল্য।
মাঝে দীর্ঘ সময় ধরে বেশ কিছু টুর্নামেন্টে ব্যর্থতা তার পিছু ছাড়ছিল না। অবশেষে সাফল্য আসায় খুবই খুশি পিভি সিন্ধু।
অলিম্পিকে পদক বিজয়ী ভারতীয় শাটলার রবিবার লখনউতে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফাইনালে চিনের লুো ইউ উ-কে হারিয়ে অবশেষে ট্রফি জিতলেন সিন্ধু। ম্যাচের ফলাফল ২১-১৪, ২১-১৬। এই নিয়ে তৃতীয়বার সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতলেন সিন্ধু।
রবিবার ফাইনাল ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজেই খেলতে শুরু করেন সিন্ধু। প্রথম থেকেই চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে থাকেন সিন্ধু। প্রথম গেম সহজেই ২১-১৪ ফলে জিতে যান।
কিন্তু দ্বিতীয় গেমে খেলায় ফেরেন চিনের লুো ইউ উ। একটা সময় গেমের ফল ছিল ১০-১০। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ভারতীয় তারকা। চলতি বছরে প্যারিস অলিম্পিক্সে ব্যর্থতার পর কিছু টুর্নামেন্টে ব্যর্থতা তার সঙ্গী ছিল। অবশেষে বছর শেষে ট্রফির খরা কাটলো সিন্ধুর।
এই টুর্নামেন্টেই ভালো খেলেছেন সিন্ধু। প্রতিযোগিতার শীর্ষ বাছাই পিভি সিন্ধু সেমিফাইনালের ম্যাচে ১৭ বছরের উন্নতি হুডাকে মাত্র ৩৬ মিনিটেই হারিয়ে দেন। সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ২১-১২, ২১-৯। সিন্ধুর মতোই পুরুষ বিভাগে খেতাব জিতলেন লক্ষ সেনও, সিঙ্গাপুরের জিয়া তেইকে ২১-৬,২১-৭ ফলে হারিয়ে প্রথমবার এই খেতাব জিতলেন লক্ষ সেন।

অন্যদিকে মহিলাদের ডাবলসের ফাইনালে চিনের বাও লি জিং এবং লি কিয়ানকে পরাজিত করে তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ সৈয়দ মোদী ইন্টারন্যাশনালের ডাবলস খেতাবের শিরোপা জিতেছেন। ভারতীয় জুটি তাদের চিনের প্রতিপক্ষদের ২১-১৮, ২১-১১ ফলে হারিয়ে দেন। মাত্র ৪০ মিনিটে ফাইনাল জিতে নেন তারা।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img