দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমি মাফিয়াদের হাতে বেদখল চাষের জমির মালিকানা ফিরে পেল কৃষক পরিবার

Nrwsba:-অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমি মাফিয়াদের হাতে বেদখল হওয়া চাষের জমির মালিকানা ফিরে পেল কৃষক পরিবার। ঘটনাটি ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকার। জানা যায়, ভিম মন্ডল ১৯৯৬ সালে জমিটি ক্রয় করেন। তারপর থেকেই চাষাবাদ নিয়মিত করছিলেন জমিতে। হঠাৎ কিছু জমি মাফিয়া জমিটি নিজেদের বলে দাবি করে জোরপূর্বক দখল করে। বাধ্য হয়ে ওই কৃষক পরিবার মামলা করে। কিন্ত জমির মালিক ভীম মন্ডল ২০২১ সালে মারা যাওয়ার পর পরিবারের লোকজন জমিতে যাতায়াত করতে না পারায় সেই সুযোগ নিয়ে মন্দিরের নাম ভাঙ্গিয়ে সুনীল রায়, বিজয় রাউত, সনাতন গোস্বামী, বাটুল রাউত, অমিত রাউত সহ বেশ কিছু জমি মাফিয়া তাদের জমি দখল করে নেয় এবং তার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। অবশেষ পৈত্রিক ও স্বামীর জমি ফিরে পেতে প্রয়াত ভীম মন্ডলের ছেলে সমীর মন্ডল ও তার স্ত্রী পুষ্প মন্ডল সিভিল কোর্ট, জর্জকোর্ট ও হাইকোর্টে আদালতে মামলা করে। আদালত দুই পক্ষের সমস্ত নথিপত্র যাচাই করে অবশেষে প্রয়াত ভীম মন্ডলের পরিবারের পক্ষে রায় দেয় এবং দ্রুত তার নিজ চাষের জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয় বলে জানান পরিবারের লোকজন। আদালতের রায়ে দীর্ঘ কয়েক বছর পর জমি ফিরে পেয়ে খুশি। সেইমতো রবিবার তার নিজ জমি ঘিরতে গেলে বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের উপযুক্ত নথিপত্র নিয়ে থানায় ডাকেন। এবং দুই পক্ষের নথিপত্র যাচাই করে সঠিক মালিক যাতে জায়গা বুঝে পাই তার জন্য পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img